নিউজ

বড়দিনের আগে মন খারাপ বো-ব্যারাকের, করোনার জেরে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

কলকাতা: এই মুহূর্তের মানব জীবনের সবচেয়ে বড় ভিলেন করোনা। বছরের অন্যান্য উৎসবগুলির মতোই ছন্দপতন হয়েছে বড়দিন উদযাপনেও। ফিকে হয়েছে আনন্দ। মন খারাপ কলকাতার অ্যাংলো পাড়া বো- ব্যারাকের বাসিন্দাদের। বউবাজার থানার পেছনের গলিতেই কলকাতার অ্যাংলো পাড়া। ক্যারল, গিটারের  সঙ্গে মন খোলা গান, ঝলমলে আলো ও একরাশ হাসি মুখ। সব মিলিয়ে যেন এখানে এক অন্য মাদকতা তৈরী হয় বড়দিনে।

তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। আলো ও ক্রিসমাসের অন্যান্য সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে ঠিকই। তবে ফিবছর যেখানে গিজগিজ করে মানুষের ভিড়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে বড়দিন উদযাপনে… এই বছর একেবারে ফাঁকা। অতিমারীর জেরে বাইরে থেকে ঘরে ফিরতে পারছেন না অনেকেই। আবার প্রতিবছর এখানে বাসিন্দাদের বাড়িতে আসেন বহু আত্মীয়-পরিজন। তাঁরা কেউই এবার আসতে পারছে না । তাই বিষাদ মেখে ঘরোয়া ভাবেই উদযাপন করছেন তাঁরা।

কিছু লাল রঙা ইটের বাড়িতে নতুন করে রঙের প্রলেপ পড়েছে ঠিকই। তবুও যেন ফিকে সব আনন্দ। চারিদিকে ছেয়ে রয়েছে নিঃশব্দতা। প্রতি বছর কলকাতার পার্কস্ট্রিটে ছাড়াও  বো ব্যারাকে বড়দিনের সপ্তাহে ও নতুন বছরে ভিড় জমান সকলে।

এত বছরের সেই ঐতিহ্যে ঘাটতি পড়লো এবার।সকলের মঙ্গল চেয়ে তাই এই বছরের ‘বো-ফেস্ট’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বো ব্যারাক রেসিডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।  যে টুকু উদযাপন, সাজানো, সেক্ষেত্রেও মেনে চলা হবে সমস্ত কোভিড গাইডলাইন। প্রভু যীশুর কাছে সকলে এটাই প্রার্থনা করছেন, তাড়াতাড়ি সেরে উঠুক এই পৃথিবীর অসুখ। স্বাভাবিক হোক মানুষের জীবনযাত্রা। তাহলে আগামীতে আবার এই বো ব্যারাকে আনন্দে গা ভাসাবেন সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026