খেলা

১৫৭.৩ কিমি গতিতে বল, উমরান মালিকের রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন লকি ফার্গুসন

আইপিএলের আসরে ফের চোখ ঝাঁজালো রেকর্ড গড়লেন লকি ফার্গুসন। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নেমে ১৫৭.৩ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। চলতি আইপিএলে ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করে সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় তরুণ পেসার উমরান মালিক। যা ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় তম দ্রুতগতির বোলিং। ধারণা করা হয়েছিল, উমরান মালিকের এই রেকর্ডটি বেশ কয়েক বছর অটুট থাকবে। তবে সে আশা গুড়ে বালি।

কথায় আছে, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ ঠিক তেমনটাই ঘটল আইপিএলের ফাইনালে। বেশ কয়েকটি ম্যাচ দলের বাইরে বসে ছিলেন লকি ফার্গুসন। অবশেষে মেগা ফাইনালে খেলার সুযোগ জুটে যায় তার। আর ২২ গজের লড়াইয়ে নেমেই প্রথম ওভারে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির বোলিং করলেন তিনি। জস বাটলারের দিকে ছুটে আসা বলের গতি ছিল ঘন্টায় ১৫৭.৩ কিলোমিটার।


আপনাদের জানিয়ে রাখি, এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির বল। অল্পের জন্য শন টেটের রেকর্ড ভাঙা হয়নি ফার্গুসনের। টেট ২০১১ আইপিএলে ১৫৭.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি করেছিলেন। যেটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

গতকাল অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের ১৫তম মেগা আসরে “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান জস বাটলার। তাছাড়া কমলা টুপিও রয়েছে তার মাথায়। অন্যদিকে, মেগা আইপিএলে পার্পেল ক্যাপ মাথায় উঠেছে চতুর চাহালের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026