Viral Video: আকাশ থেকে নেমে আসা বিমানকে ধরতে গেল এক যুবক, তারপর যা হল.. হাসির রোল নেটদুনিয়ায়

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আবার অনেক সময় অবাক করা ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে যায়। আবার কিছু সময় ক্যামেরার কারসাজিতে সাধারণ কোনো ঘটনায় রং চড়িয়ে সোশ্যাল মিডিয়া দরবারে উপস্থাপন করা হয়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্যামেরা অ্যাঙ্গেলের কারসাজি করে চোখের ভুলের অভাব ভিডিও বানানো হয়েছে। কি এমন রয়েছে ওই ভাইরাল ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে একটি প্লেন রুদ্ধশ্বাস গতিতে মাটির দিকে ধেয়ে আসছে। এই জায়গা দেখে সকলেই ধরে নিয়েছিল যে এবার চোখের পলকে হতে চলেছে বড় এক বিমান দুর্ঘটনা। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবক হাত দিয়ে ওই নিয়ন্ত্রণ হারানো বিমানকে ধরে নেয়। শুনে অবাক হলেন নিশ্চয়! কিন্তু সত্যিই এমনটা হয়েছে। আসলে ওই বিমানটি ছিল রিমোট কন্ট্রোল। প্রথমে ক্যামেরা অ্যাঙ্গেল এর কারসাজিতে মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা ওই বিমানটি সত্যি বিশাল বড়। কিন্তু পরমুহূর্তেই দেখা যায় এক যুবক হাত দিয়ে ওই রিমোট কন্ট্রোল বিমানকে ধরে নেয়।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও এখন তুমুল ভাইরাল হচ্ছে। videonation.teb নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। বেশিরভাগ মানুষ কমেন্ট করে জানিয়েছেন যে তারা ভিডিওর প্রথম অংশ দেখে আঁতকে উঠেছিলেন। আপনি যদি ভাইরাল ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026