ভাইরাল & ভিডিও

Viral: সেলফি বিক্রি করে ৫ দিনে কোটিপতি যুবক, সকলকে দিল নতুন আয়ের পথ

প্রযুক্তির দুনিয়াতে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা প্রত্যেকের জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। আট থেকে আশি সকলেই নিজেদের সাধ্যমত স্মার্টফোন কিনে তা ব্যবহার করে। গ্লামার জৌলুসের জগতে এখন হাতের মুঠোয় একটি স্মার্টফোন যথেষ্ট। বড় বড় যেসব ক্যামেরা একটি ছবি তুলতে ব্যবহার হয়, সেইসব কাজ চোখের পলকে করে ফেলে একটি স্মার্টফোন। মোবাইল ফোনের পাশাপাশি বর্তমান যুগের নতুন ট্রেন্ড হয়েছে সেলফি তোলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখা যায় সেলফি প্রেমীদের ভিড়। তবে আপনি যদি মনে করেন সেলফি শুধুমাত্র মেয়ে বা মহিলার তোলে তাহলে আপনি অবশ্যই ভুল। আজকালকার ছেলেরা সেলফি তোলার ট্রেন্ডে গা ভাসিয়ে। তবে আপনি কি কখনো ভাবতে পারবেন যে শুধুমাত্র সেলফি তুলে কোটিপতি হয়েছে এক যুবক!

শুনে অবাক লাগলেও এটাই সত্যি। শুধুমাত্র সেলফি তুলে কোটি টাকা আয় করছে মালয়েশিয়ার এক যুবক। কিন্তু কি করে? আসলে মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা ২২ বছর বয়সের ঘোজালি গত ৫ বছর ধরে প্রতিদিন সকালে উঠে একটি করে সেলফি তুলতেন। প্রথমত নিজের শখ পূরণের জন্য যুবকটি এমন করলেও বর্তমানে তা তাঁর কোটি টাকা আয়ের পথ হয়ে উঠেছে। বর্তমানে তিনি তার সেলফিগুলিকে এনএফটিতে রুপান্তর করেছেন যা বিক্রি করে কোটি টাকা ইনকাম করছেন তিনি।

মালয়েশিয়ার যুবক ঘোজালি ২০১৭ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত কম্পিউটারের সামনে বসে প্রতিদিন তাঁর নিজের ছবি তুলতেন। বর্তমানে তার সেলফিগুলো এনএফটি বা Non Fungible Tokens এ রূপান্তরিত হয়েছে। সহজ কথায় বলতে গেলে পাঁচ বছরের সমস্ত সেলফি এখন অনলাইন মুদ্রায় রূপান্তরিত হয়েছে। মানুষ তার সেলফি কিনে নিজের কাছে জমা রাখছে। প্রতিদিন প্রচুর ছবি বিক্রি করে প্রায় কোটি টাকার সম্পত্তি হয়েছে ঘোজালির।

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অনেক সেলিব্রেটিরা ঘোজালির সেলফি বিক্রিতে সাহায্য করেছে। তাঁরা তার ছবি প্রচার করেছেন। গত ৯ জানুয়ারি থেকে ঘোজালি অনলাইনে তার ছবি বিক্রি শুরু করেন। মাত্র ৫ দিনের মধ্যেই সেলফি বিক্রি করে কোটিপতি হয়েছেন তিনি। দীর্ঘ ৫ বছরে পরিশ্রম এখন তাকে সাফল্যের পথ দেখাচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026