বিনোদন

সীতার চরিত্রে করিনা কাপুর খান, অভিনেত্রীকে বয়কটের ডাক নেটিজেনদের

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। দুই ছেলেকে নিয়ে সময় কাটছে এখন অভিনেত্রীর। মা হওয়ার পর এখনো পুরোপুরি ফিট আর ফাইন আছেন অভিনেত্রী। অনেকদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এবার এই অবসর সময় কাটিয়ে এবার তিনি ফিরছেন শুটিং ফ্লোরে। সেই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। তবে কাজে ফেরার আগেই একি করলেন অভিনেত্রী?

প্রেগন্যান্সির সময় আমির খানের সাথে লাল সিং চাড্ডা সিনেমার কাজ সম্পন্ন করেন। সম্প্রতি রামায়ণকে সিলভারস্ক্রিনে আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। ছবিটির সম্ভাব্য নাম হতে চলেছে ‘সীতা: দ্য ইনকারনেশন’ । প্রস্তাবিত এই ছবির কাহিনীকার বাহুবলী খ্যাত কে.ভি.বৈজেন্দ্র প্রসাদ। আর এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে করিনা কাপুর খানকে। তিনি জানিয়েছেন এই সিনেমায় অভিনয় করার জন্য তাঁকে নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে।

বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সমস্ত ছবির শ্যুটিং এক মাসের মধ্যেই শেষ করে ফেলা হয় এরকম ছবিতে অভিনয় করার জন্য করিনা সাধারনত ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু প্রস্তাবিত এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করাটা বেশ সময়সাপেক্ষ আর কঠিন। কারণ সীতার চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনেক সময় লাগতে পারে বেবোর। তাই পুরো শ্যুটিং শেষ হতে আট থেকে দশ মাস পর্যন্ত সময় লাগতে পারে। সিনেমার শ্যুটিংয়ে সময়ের ব্যবধান বেড়ে যাওয়ার কারণেই বেবো তাঁর পারিশ্রমিক ১২ কোটি টাকা দাবি করেছেন।

সইফ -জায়া এও বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করায় ছবি নির্মাতাদের কপালে অনেকটাই চিন্তার ভাঁজ তৈরী হয়েছে। এই পিরিওডিক ছবিতে সীতার চরিত্রে প্রথম পছন্দ করিনাই। একান্তই যদি করিনার সঙ্গে সময় বা পারিশ্রমিক না ঠিক হয় তাহলে দ্বিতীয় বাছাই হিসেবে নির্মাতাদের পছন্দ আলিয়া ভাট। তবে বেবোর এরকম পারিশ্রমিক দাবিতে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

আবারো #BoycottKareenaKhan ডাক ট্রেন্ডিং হয়েছে বিভিন্ন নেট ইউজারের ট্যুইটার হ্যান্ডেল। কেউ লিখেছেন, কীভাবে এক মাদকাসক্ত মা সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন? কারও বক্তব্য, এই সিনেমায় মা সীতার চরিত্র কঙ্গনা রানাওয়াতকে প্রস্তাব দেওয়া হোক। কেউ আবার বলেন মা সীতা নয় রাক্ষসী সূর্পনখার ভূমিকায় মানাবে করিনাকে। কারও প্রশ্ন, তৈমুরের মা কীভাবে সীতা হতে পারে?   

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026