নিউজ

জগদীপ ধনকরকে তীব্র সমালোচনা করলেন ব্রাত্য বসু

ব্যারাকপুর: আজ, শুক্রবার গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক দান করার পর সেখান থেকেও রাজ্যকে একহাত নিতে কার্যত ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। এমনকি রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। আর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

তিনি রাজ্যপালকে নৈ-রাজ্যপাল বলে কটাক্ষ করেছেন। জানা গিয়েছে, ঘটনাস্থলে ব্রাত্য বসুর থেকে দশ কিলোমিটার দূরে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন। সকলে মিলে তাকে মর্যাদা দিতে হবে। দেশে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে, তা একেবারেই কাম্য নয়। এ রাজ্যে তো সরকার সংবিধানকে অবহেলা করে। রাজ্যপালকে অপমান করে। আর রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা।

তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ব্রাত্য বসু রাজ্যপালকে কার্যত নৈ-রাজ্যপাল বলে কটাক্ষ করেছেন। যদিও এই সমালোচনার পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত রাজ্যপাল দেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026