তৃষ্ণার্ত সাপকে জল খাইয়ে দিচ্ছেন একজন বনদফতরের অফিসার, দেখুন ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি – ‘কেউটে’ যে শব্দটি শুনলেই একেবারে ভয়েতে জবুথবু অবস্থা হয়, সে কেউটেকেই নাকি জল খাইয়ে দিচ্ছেন একজন বনদফতরের অফিসার। শুনলে যেন ঘটনাটি একেবারেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়না। কিন্তু এমন ঘটনা যদি চোখের সামনে ভিডিও দেখেন তাহলে তো বিশ্বাস করতেই হবে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন আইএএস অফিসার, যার নাম আওয়ানিস সরণ। ভিডিওটি পোস্ট করে তিনি লিখে দেন, এমন ভিডিও কেউ কোনদিন আগে দেখেননি। ভিডিওটি শুরুতেই দেখা যাচ্ছে, সেই বনদফতরের অফিসার একটা জলের বোতল নিয়ে চলে গেছেন একটা ফণা তুলে রাখা কেউটে সাপের কাছে।
বোতলের জল মুখের কাছে নিয়ে যেতেই সাপটি চুমুক চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে সেই জল। ভিডিওটি দেখতে গেলে গায়ে কাঁটা দেবে, একথা নিশ্চিত ভাবে বলা যায়। কেউটের মতন ভয়ংকর সাপকে জল খাওয়ানো তার মুখের কথা নয়। তবে অভিজ্ঞ মানুষ ছাড়া এমনটা করা কোন ভাবেই ঠিক নয়। যিনি এই সাপটিকে জল খাওয়াচ্ছেন, তাকে দেখেই মনে হচ্ছে তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। না হলে কেউটে সাপের সঙ্গে এমন ভাবে সম্পর্ক স্থাপন কোনো ভাবেই সম্ভব নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…