খেলা

অস্ট্রেলিয়ায় জন্মালে বিরাটের সন্তান সেখানে খেলতে পারত, মশকরা ব্রেট লি-র

অ্যাডিলেড: ক্রিকেট বিশ্বে কান পাতলে শুনতে পাবেন যে, এখন একটাই খবর নিয়ে হৈচৈ হচ্ছে। আর সেটি হল, বিরাট কোহলি বাবা হতে চলেছেন। চলতি বছরের মাঝের দিকে বাবা মা হওয়ার কথা ঘোষণা করেন বিরাট-অনুষ্কা। তারপর থেকেই আসন্ন কোহলিকে নিয়ে ক্রিকেটমহলে এখন থেকেই উত্তেজনা অন্ত নেই। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেই ফেলেন, বিরাটের সন্তান অস্ট্রেলিয়ায় জন্মালে এই দেশের নাগরিক হত।আর এবার ব্রেট লি বলে বসলেন আরও এক মজাদার কথা। তিনি বলেছেন, বিরাট সন্তান যদি অস্ট্রেলিয়ায় জন্মাতো, তাহলে সে অস্ট্রেলিয়ার হয়েও খেলতে পারত। এভাবেই মশকরা করেছেন কিংবদন্তি এই প্রাক্তন অজি ক্রিকেটার।

এই মুহূর্তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছে ভারত। আর এই টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। তিনি উপভোগ করবেন পিতৃকালীন ছুটি। অবশ্য তাঁর এই ছুটি নিয়ে ক্রিকেটমহল দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। একাংশ এই সিদ্ধান্তকে যেমন সমর্থন জানিয়েছে, আবার অন্য এক অংশ তীব্র সমালোচনা করেছে। অনেকের মতে অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ববোধ আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু অনেকেই আবার বিরাটের পাশে দাঁড়িয়ে বলেছেন, দিনের শেষে বিরাট কোহলি নিজেও একজন মানুষ। তাঁরও একটা ব্যক্তিজীবন রয়েছে। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত তিনিও উপভোগ করতে চান। এটা ভুল নয়। এমন সময় অ্যাডিলেডের টেস্ট চলাকালীন ব্রেট লি বলে বসেছেন, বিরাটের ছেলে হোক বা মেয়ে, সে অস্ট্রেলিয়ায় জন্মাতে পারতো। তাহলে তাকে ব্যাগি গ্রিন পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখতে পারত গোটা বিশ্ব। এভাবেই মশকরা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026