Brezza CNG: মাত্র ৯ লাখে বাড়ি নিয়ে আসুন Maruti Brezza CNG, মাইলেজ দেবে ২৫ Kmpl

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। এই কোম্পানির Brezza গাড়িটি জনপ্রিয় ভারতীয় গ্রাহকদের মধ্যে। Maruti অবশেষে Brezza-এর CNG ভেরিয়েন্ট লঞ্চ করেছে যা অটো এক্সপো ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এটি প্রথম সাবকমপ্যাক্ট এসইউভি যা সিএনজি অপশন নিয়ে আসছে। এটি চারটি ভেরিয়েন্টে আনা হয়েছে- LXI, VXI, ZXI এবং ZXI ডুয়াল টোন। এই গাড়িটি লঞ্চ হলে প্রতিযোগিতায় পড়বে Alto এর মত একাধিক বাজেট মূল্যের গাড়ি। Brezza-এর CNG ভেরিয়েন্ট এর দাম ৯.১৪ লাখ থেকে শুরু হবে।

Brezza-এর CNG ভেরিয়েন্ট গাড়িটি একটি ১.৫ লিটার ডুয়াল জেট, ডুয়াল VVT পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত CNG কিট সহ। গাড়িতে লাগানো এই ইঞ্জিনটি ৫৫০০rpm-এ সর্বোচ্চ ৮৬.৬ bhp পাওয়ার আউটপুট এবং ১২১.৫Nm পিক টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি যে এটি ২৫.৫১ কিমি/কেজি মাইলেজ দেবে। এটি একটি ৫ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি। গাড়ির শীর্ষ ভেরিয়েন্টে বৈদ্যুতিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোসহ স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, কি লেস পুশ স্টার্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। সিএনজি সংস্করণে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন ইন্টিগ্রেটেড পেট্রোল এবং সিএনজি ফুয়েল ক্যাপ, সিএনজি ড্রাইভ মোড, ডিজিটাল এবং অ্যানালগ সিএনজি ফুয়েল গেজ।

Maruti Brezza CNG এর বুকিংও শুরু হয়েছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে। এটি Tata Nexon এবং Hyundai Venue-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করে। বিশেষ বিষয় হল ফেব্রুয়ারি মাসে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV হয়েছে Maruti Brezza। এর সিএনজি ভেরিয়েন্ট এবার প্রতিযোগিতায় ফেলবে বাজারের অন্য বাজেট মূল্যের সিএনজি গাড়িগুলিকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026