রবিবার সন্ধ্যায় বছর দেড়েক আগে কাজ শুরু হওয়া মালদার বৈষ্ণবনগরে ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলার সময়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে বেশ কয়েক দিন ধরেই ফরাক্কা ব্রিজে কাজ চলছিল। রবিবার সন্ধেবেলাতেও ওই ব্রিজে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক, সেইসময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই ব্রিজের একটি গার্ডার।সাথেসাথেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকরা।
এই দুর্ঘটনায় জখন হয়েছে অনেকে,এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বলছে ২ জন বলে আশঙ্কা করা হলেও স্থানীয় কংগ্রেস বিধায়ক মইনুল হকের দাবি করেছেন, দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ১ ইঞ্জিনিয়র আছেন। আশঙ্কা করা হচ্ছে ধংসস্তূপে আটকে আছেন এক শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার করে ৭ জন শ্রমিককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন : ‘যতই বিক্ষোভ চলুক, দেশে CAA হবেই, স্পষ্ট কেন্দ্র সরকার
কি কারণে ভেঙে পড়ল নির্মীয়মান এই সেতু খতিয়ে দেখা হচ্ছে, দক্ষিণ ভারতের একটি সংস্থাকে এই ব্রিজ নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল। তাদের কোনও গাফিলতি ছিল কিনা না নির্মাণের কাঁচামাল সরবরাহে কোনও ত্রুটি ছিল তদন্ত করে দেখবে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…