ভারতের বাজারে কম দামে বেশি মাইলেজবিশিষ্ট বাইকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ভারতীয় গ্রাহকদের এই অত্যধিক চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন কোম্পানি তাদের বাইকে নতুন নতুন ফিচারসও যুক্ত করছে। আজকের দিনে ভারতে সস্তা দানে এমন অনেক বাইক আসে যেগুলোতে এমন কিছু ফিচার আছে যেগুলি অনেক দামি বাইকে এককালে পাওয়া যেত। এই ক্ষেত্রে বাজাজ মোটরসের তার প্ল্যাটিনা বাইকটি তালিকার একেবারেই শীর্ষে আছে বলা চলে। এই বাইকটি তার দুর্দান্ত মাইলেজ এবং আকর্ষণীয় লুক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে বিগত বহু বছর ধরে।
বাজাজ প্ল্যাটিনা ইঞ্জিন
বাজাজ প্ল্যাটিনা বাইকে ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৭৫০০ আরপিএম এ ৭.৯ bhp শক্তি এবং ৫৫০০ আরপিএম এ ৮.৩nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে আছে একটি ৪ স্ট্রোক ইঞ্জিন যা বেশ শক্তিশালী।
বাজাজ প্ল্যাটিনা দাম
বাজারে নতুন বাজাজ প্ল্যাটিনা বাইকের দাম পড়বে মোটামুটি ৭০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে। তবে আপনি যদি কম দামে এই বাইকটি কিনতে চান তাহলে সেকেন্ড হ্যান্ড বাইকের কয়েকটি ওয়েবসাইট থেকেও এই বাইকটি কিনতে পারেন। সেখানে এই বাইকটি ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
বাজাজ প্ল্যাটিনা বাইকের কিছু বেস্ট সেকেন্ড হ্যান্ড অফার
১. OLX-এ ২০১২ মডেলের বাজাজ প্ল্যাটিনা বাইকটি ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই বাইকের প্রথম গ্রাহক এই বাইকটি বেশ ভালোভাবেই মেইনটেইন করেছেন। এই বাইকটি মাত্র ২০ হাজার কিলোমিটার চলেছে। ফলে এটা আপনার তালিকায় থাকতেই পারে।
২. Droom-এ ২০১২ মডেলের বাজাজ প্ল্যাটিনা বাইকটি ২৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই বাইকটি এখন পর্যন্ত ২৮,৫৫২ কিলোমিটার চলেছে। বাইকের মালিক এই বাইকের ভালো যত্ন নিয়েছেন এত বছরে। কিছু দাগ থাকলেও সেটা খুবই সামান্য।
৩. OLX-এ ২০১৮ মডেলের বাজাজ প্ল্যাটিনা বাইকটি মাত্র ৩২ হাজার টাকায় আপনি পাচ্ছেন। এই বাইকের অবস্থা অত্যন্ত ভালো এবং এটাকে একেবারে নতুন বাইক বলা চলে। এই বাইকটি মাত্র ৬০ হাজার কিলোমিটার চলেছে।
ফলে, বাজেটের দিক থেকে দেখতে গেলে, বাজাজ প্ল্যাটিনা বাইকটি কম দামে বেশি মাইলেজ দেওয়ার কারণে খুব সহজেই আপনার গ্যারেজের একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই বাইকটিতে দারুন আকর্ষণীয় লুক এবং বেশ কিছু ভালো ফিচার রয়েছে। তাই আপনি যদি কম দামে ভালো মানের একটি বাইক কিনতে চান তাহলে বাজাজ প্ল্যাটিনা বাইকটি কিনতেই পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…