বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero Splendor Plus বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
এই Hero Splendor Plus বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তবে আপনার কাছে যদি এই টাকা বর্তমানে না থাকে তাহলেও আপনি এই বাইক কিনতে পারবেন। এক্স শোরুম মূল্যের চেয়ে অনেক কম দামেতেই বাড়ি নিয়ে যেতে পাররেন এই বাইকটি। কিন্তু কি করে? আসলে Hero Splendor Plus বাইকটির ২০১২ মডেলটি Droom ওয়েবসাইটে নথিভুক্ত আছে। এই বাইকটি মাত্র আপনি ১৫ হাজার টাকায় কিনে নিতে পারেন। এমনকি এই বাইক কেনার জন্য আপনি ফিন্যান্সও পেয়ে যাবেন। বাইকটির দিল্লিতে রেজিস্ট্রেশান আছে। আপনি যদি এই দুর্দান্ত বাড়িটি কেনার কথা ভাবেন তাহলে ড্রুম ওয়েবসাইটের ওই বাইকটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
এছাড়া এই বাইকটির আরেকটি ২০১৩ মডেল ওএলএক্স ওয়েবসাইটে নিবন্ধিত রয়েছে। এই বাইকটি কিনতে আপনাকে খরচ করতে হবে ১৭ হাজার ৫০০ টাকা। তবে এতে আপনি কোনো ফিনান্স অপশন পাবেন না। এই বাইকের অবস্থা খুবই ভালো রয়েছে এবং আপনি বাইকটি কিনতে চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…