টেক বার্তা

মাত্র ৪০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন নতুন Alto K10, মাইলেজ দেবে ২৫ এর কাছাকাছি

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। বিশেষ করে সাধ্যের মধ্যে দামে বেশি মাইলেজের বিভিন্ন হ্যাচব্যাক গাড়ি ভারতীয় মার্কেটে আনছে এই কোম্পানি। বাজেট মূল্যের কথা বললেই মারুতির Alto গাড়ির নাম সর্বপ্রথমে আসে। আবার Maruti Suzuki খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন Alto K10 লঞ্চ করতে চলেছে।

ভারতীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক উত্তেজনরা রয়েছে এই নতুন Alto লঞ্চ প্রসঙ্গ নিয়ে। আশা করা যায় কোম্পানি গ্রাহকদের কথা মাথায় রেখে পুরনো গাড়ির তুলনায় নতুন গাড়িতে অনেক বেশি পরিবর্তন করবে এবং নতুন নতুন প্রযুক্তি যোগ করবে। গাড়িটি ইতিমধ্যেই বুকিং করা শুরু হয়ে গেছে। এই নতুন Alto এর এক্স শোরুম মূল্য ৪.৮২ লাখ টাকার কাছাকাছি।

নতুন গাড়িটির স্পেসিফিকেশনের কথা বললে এখনও অব্দি যা জানা গিয়েছে সেই অনুযায়ী এই গাড়িতে ৭৯৬ সিসির একটি K10C ১ লিটার ডুয়াল জেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৪৮ bhp পাওয়ার এবং ৬৯ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়া এই গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স। পাশাপাশি জানা যাচ্ছে নতুন alto গাড়িটি লঞ্চ করবে সিএনজি ভার্সনেও। এই গাড়ি ২৪.৩৯ কেএমপিএল মাইলেজ দেয় বলে দাবি করেছে কোম্পানি।

এই গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.৮২ লাখ টাকা এবং এর অন রোড প্রাইস প্রায় ৫.৩১ লাখ টাকা হয়ে যায়। এই গাড়ি আপনি লোন নিয়েও নিতে পারেন। আপনি যদি ব্যাঙ্কের থেকে ৪.০২ লাখ টাকা লোন নেন, তাহলে আপনার সুদ পড়বে ৯.৮ শতাংশ হারে। সেক্ষেত্রে আপনি মাত্র ৪০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারবেন এবং তারপর প্রতি মাসে ৮৫২৩ টাকা করে পাঁচ বছরের জন্য কিস্তি দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026