ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। বর্তমানে এই কোম্পানির Maruti Suzuki Dzire জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই গাড়িটিকে বলা যায় ভারতের সবচেয়ে জনপ্রিয় সেডান গাড়ি।
মারুতি সুজুকি Dzire বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট নিয়ে ভারতীয় মার্কেটে এসেছে। সেগুলি হল LXi, VXi, ZXi এবং ZXi+। এর ২ টি সিএনজি ভেরিয়েন্টও রয়েছে। এর দাম ৬.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয় এবং ৯.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত যায়। গাড়িটি একটি পেট্রোল ইঞ্জিন সহ আসে এবং একটি কারখানায় লাগানো সিএনজি কিটের বিকল্পও পায়। আপনি যদি এই গাড়ির বেস ভেরিয়েন্টের জন্য ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে আমরা আপনাকে EMI কত দিতে হবে? বিস্তারিত হিসেব জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মারুতি সুজুকি Dzire গাড়িতে ১.২ লিটারের ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৯০ Ps শক্তি ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৫ স্পিড ম্যানুয়াল ও ৫ স্পিড AMT গিয়ারবক্স দেখা যায়। এই গাড়িটির বেস ভেরিয়েন্টের এক্স-শোরুমের দাম ৬.৫১ লক্ষ টাকা। দিল্লিতে অন-রোডে আপনার খরচ হবে ৭.৪২ লক্ষ টাকা৷ এখন আমরা ধরে নিই যে আপনি ১ লাখ টাকার ডাউন পেমেন্ট করছেন। সেক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী ডাউন পেমেন্ট এবং ঋণের মেয়াদে পরিবর্তন হবে। এখানে আমরা ধরে নিচ্ছি ব্যাঙ্কের সুদের হার ৯.৮% এবং ঋণের মেয়াদ ৫ বছর। এই পরিস্থিতিতে, আপনাকে প্রতি মাসে ১৩,৫৯৬ টাকার ইএমআই দিতে হবে। মোট ৬.৪২ লক্ষ টাকার ঋণের জন্য, আপনাকে ৫ বছরে অতিরিক্ত ১.৭২ লক্ষ টাকা দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…