অত্যন্ত কম দামে বাড়ি নিয়ে আসুন Hero Splendor ইলেকট্রিক, এক চার্জে চলবে ১৫১ কিমি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। Ather, komaki, Cyborg ইত্যাদি অনেক ব্র্যান্ড এই ইলেকট্রিক স্কুটারের বাজারে জমিয়ে ব্যবসা করছে। কিন্তু সম্প্রতি ভারতীয় গ্রাহকরা, ভারতের বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে আশা প্রকাশ করেছেন।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি ব্যাপক জনপ্রিয়। এই বাইকের দাম যেমন কম, ঠিক তেমনই মাইলেজ দেয় অনেকটাই।আসলে বর্তমানে একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে পরিবেশের কথা খেয়াল করে নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার। এই সময় যদি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড
Hero MotoCorp তাঁদের ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাহলে তা প্রচন্ড জনপ্রিয় হতে বাধ্য। আর এমনিতেই ভারতের বাজারে Splendor এর ব্যাপক সুনাম রয়েছে। তবে তা লঞ্চ করার আগে আপনি এখনই একটি ইলেকট্রিক কিটের মাধ্যমে আপনার পুরনো Splendor বাইককে ইলেকট্রিক বাইকে রূপান্তর করতে পারেন।

সম্প্রতি GoGoA1 নামক এক কোম্পানি হিরো স্প্লেন্ডার বাইকের ইলেকট্রিক কিট তৈরি করেছে, যা আপনার সাধারন বাইককে ইলেকট্রিক বাইকে পরিনত করবে। এই ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার বাইকটি প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম হবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি ১৫১ কিলোমিটার অব্দি বাইক চালাতে পারবেন। এই ইলেকট্রিক কিটে ২০০০ ওয়াটের একটি ব্রাশহীন মোটর দেওয়া হবে যা ৬৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এছাড়া ৭২V ৪০Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হবে।

এরপর আসা যাক, এই ইলেকট্রিক কিট লাগানোর দামের সম্বন্ধে। বর্তমানে এই কিটের দাম ৫৫ হাজার ৬০৬ টাকা। সেইসাথে আপনি GoGoA1 ব্যাটারি সোয়াপিং সিস্টেম নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটারিপ্যাক ইন্সটল করতে ৯০-৯৫ হাজার টাকা খরচ হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026