এবার করোনার কবলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। টুইটার ভিডিওর মাধ্যমে খোদ বরিস জনসন তাঁর করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। স্বেচ্ছায় নিজে আইসোলেশনে রয়েছেন বলে ট্যুইট করেছেন।
তিনি টুইট বলেছেন, “গত ২৪ ঘন্টায় আমি শরীরে কিছু উপসর্গ উপলব্ধি করেছি এবং করোনা পরীক্ষা করলে পজিটিভ এসেছে। আমি এখন স্বেচ্ছায়-আইসোলেশনে রয়েছি, তবে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালিয়ে যাব। ”
কয়েকদিন আগে করোনাতে আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ ও আক্রান্ত হয়েছিলেন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিনের শরীরেও ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। তাঁর সাথে বরিস জনসনের সাক্ষাৎ হয়েছিল মার্চের শুরুতে এক অনুষ্ঠানে। তারপরেই নাদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ও নিউমোনিয়া ছিল তাঁর। তবে এখন তিনি সুস্থ আছেন বলে সূত্রের খবর। ব্রিটেনে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…