নিউজ

ভারত-পাক সীমান্তে সুড়ঙ্গকে ঘিরে চাঞ্চল্য জম্মুতে, তল্লাশি চালাচ্ছে বিএসএফ

জম্মু :ভরা দিনের আলোয় এদেশ থেকে ওদেশে চলে যাওয়া যায় সহজে, জানতে পারেন না কেউই । ঠিক যেমনটা দেখা গিয়েছিলো সালমান খান অভিনীত “বজরঙ্গি ভাইজান” সিনেমায়। যেখানে রাতের রাতের আলোয় লুকিয়ে লুকিয়ে মাটির ভেতরে থাকা সুড়ঙ্গ দিয়ে সহজেই পার করা যেতো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ঠিক এরকমই এক সুড়ঙ্গের খোঁজ পেয়েছে বর্ডার সিকিওরিটি ফোর্স।

বুধবার জম্মুতে ভারত পাকিস্তান বর্ডারের কাছে এমনই এক সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে জম্মুতে। ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। এছাড়াও ওই এলাকায় অনুপ্রবেশের আর কোনো বন্দোবস্ত আছে কিনা তাও খুঁজে বার করার চেষ্টা চলছে।

এই মুহূর্তে জম্মুর সাম্বা অঞ্চলে অর্থাৎ ভারতের দিকে ৫০ মিটার সামনে এগিয়ে আসা ওই পথের টানেলটি খুটিয়ে দেখা হচ্ছে। ওই টানেলের পাশে আর কিছু সন্দেহজনক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

সুড়ঙ্গ পরিদর্শন করার সময় সেখান থেকে উদ্ধার করা হয় আটটি বালির বস্তা। সেই বালির বস্তায়  ছিলো পাকিস্তানের ছাপ। এমনকি সেই বস্তায় করাচি লেখা ছিলো, এই খবর মিলতে না মিলতেই ওই এলাকা পরিদর্শনে তদন্তকারীদের বিশেষ কিছু দল। তাদের মতে এই সুড়ঙ্গের মাধ্যমেই হয়তো দুই দেশের মধ্যে বেআইনি কাজ কারবারের সংযোগ ছিলো। এমনকি তাদের ধারনা এই সুড়ঙ্গ দিয়েই পাচার হতো বেআইনি অস্ত্র এবং নেশাদ্রব্য। এই ঘটনার পরেই ওই এলাকায় রাতারাতি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

Anirban Kundu

Recent Posts

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026