ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০০ টাকার কমে প্রতিদিন ১ জিবি ডেটা আনলিমিটেড কলিং সহ বাম্পার সুবিধা দিচ্ছে BSNL

সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা বিএসএনএল তার গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে সম্প্রতি। তার গ্রাহকদের ধরে রাখতে প্রতিদিন নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে এই সরকারি কোম্পানিটি। এই সরকারি কোম্পানির নেটওয়ার্ক সব থেকে সস্তা এই মুহূর্তে সারা ভারতের মধ্যে। বিএসএনএল রিচার্জ প্ল্যান গুলো খুবই সাশ্রয়কারী। বিএসএনএল এর নেটওয়ার্ক মোটামুটি ভারতের সব জায়গায় পাওয়া যায় এবং যেখানে এই নেটওয়ার্ক পাওয়া যায় সেখানে bsnl-এর প্ল্যান মানুষ ব্যবহার করতে পারেন। জিও এবং এয়ারটেল এর মত প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই মুহূর্তে বিএসএনএল কিছু নতুন অফার চালু করেছে। আজ আমরা আপনাকে জানাতে চলেছি ২০০ টাকার মধ্যে আপনি কিভাবে bsnl এর সবথেকে ভালো প্ল্যান রিচার্জ করতে পারবেন, যেখানে আপনারা একসাথে পেয়ে যাবেন ডাটা আনলিমিটেড কলিং এবং অনেক সুবিধা।

বিএসএনএলের ১৮৪ টাকার প্ল্যান

আপনি যদি bsnl কোম্পানির এই প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের মেয়াদ এবং প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট। এছাড়াও প্রতিদিন কথা বলার জন্য আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং সুবিধা এবং পেয়ে যাবেন ১০০টি করে এসএমএস করার সুবিধা।

বিএসএনএল ১৮৫ টাকার প্ল্যান

আপনি যদি এই প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা এবং পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট। প্রতিটি নেটওয়ার্কের ফোন করার জন্য পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ফিচার এবং প্রতিদিন পেয়ে যাবেন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। তবে এখানে দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিএসএনএল ১৮৬ টাকার প্ল্যান

এই প্ল্যান গ্রহণ করলে আপনি প্রতিদিন পেয়ে যাবেন ১ জিবি ইন্টারনেট যেখানে কোনরকম দৈনিক সীমা থাকবে না। এছাড়াও যে কোনো নেটওয়ার্ককে ১০০ টি দৈনিক এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে। আপনারা পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026