BSNL-এর সস্তা রিচার্জে কাঁপছে Jio-Airtel, প্রতিদিন ২GB ডেটা একদম কম দামে – BSNL Recharge Plan

টেলিকম বাজারে ফের নতুন চমক নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সরকারি এই সংস্থা সম্প্রতি মাত্র 199 টাকায় এক নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটি সহ মোট ৬০ জিবি ডেটা পাবেন। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় এই প্ল্যান আরও লাভজনক বলেই দাবি করেছে বিএসএনএল।

BSNL-এর ১৯৯ টাকার প্ল্যানের সুবিধা

নতুন প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে—

  • প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ৬০ জিবি)

  • দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং

  • ফ্রি ন্যাশনাল রোমিং

  • প্রতিদিন ১০০টি ফ্রি SMS

  • ৩০ দিনের ভ্যালিডিটি

এই রিচার্জ দেশের সমস্ত সার্কেলে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

প্রাইভেট টেলিকম সংস্থার তুলনা

বিএসএনএল জানিয়েছে, একটি জনপ্রিয় বেসরকারি সংস্থার ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পান মাত্র ১৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ, সরকারি টেলিকমের তুলনায় সেখানে গ্রাহকরা ১৬ দিন কম সুবিধা পান। অন্যদিকে, আরেক সংস্থার সমান সুবিধা পেতে গ্রাহকদের খরচ করতে হয় 379। এখানে ভ্যালিডিটি ৩০ দিন হলেও দাম বিএসএনএল-এর তুলনায় প্রায় দ্বিগুণ। তৃতীয় এক সংস্থা প্রতিদিন ২ জিবি ডেটা সহ ২৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছে 365 টাকায়। এখানেও দাম বিএসএনএল-এর তুলনায় অনেক বেশি।

গ্রাহকদের সম্ভাব্য সুবিধা

টেলিকম বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতার বাজারে এমন সস্তা প্ল্যান গ্রাহকদের আগ্রহ বাড়াতে পারে। বিশেষত যাঁরা কম দামে দীর্ঘ ভ্যালিডিটি খুঁজছেন, তাঁদের কাছে এই অফার আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এছাড়া আনলিমিটেড কলিং ও জাতীয় রোমিং সুবিধা থাকায় এটি আরও জনপ্রিয় হতে পারে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026