গ্রাহক আকর্ষণ করতে বিভিন্ন সময়ে একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা নিয়ে এসেছে দুর্দান্ত একটি প্রিপেইড প্ল্যান। মাত্র ১৪৭ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন একাধিক সুবিধা। আসুন জেনে নিই সেগুলি সম্পর্কে –
আনলিমিটেড ভয়েস কলিং + ১০ জিবি ডেটা + বিএসএনএল টিউন+ Eros Now সাবস্ক্রিপশন। সংস্থার তরফে জানানো হয়েছে এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩০ দিন পর্যন্ত। প্ল্যানটি চালু করতে ওয়েবসাইট / চ্যানেল টপ-আপ ব্যবহার করার পাশাপাশি STV COMBO147 লিখে ১২৩ নম্বরে এসএমএসও পাঠাতে পারেন গ্রাহকেরা।
অন্যদিকে এই নতুন প্ল্যানটি আনার সাথে সাথে, পুরনো দুটি প্ল্যান যথা- ২৪৭ এবং ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানগুলির সংস্করণের মাধ্যমে বৈধতা বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, আগে গ্রাহকদের নতুন রিচার্জ প্ল্যান চালু করতে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা চ্যানেল টপ-আপের ব্যবহার করতে হতো। তবে সম্প্রতি এসএমএস করার মাধ্যমেও এই সুবিধা পাবেন গ্রাহকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…