গ্রাহকদের খুশি করতে প্রতিটি টেলিকম সংস্থাই নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে মাঝে মাঝেই। তূলনামূলক কম দামে দীর্ঘদিনের ভ্যালিডিটি এবং ডেটার পরিমাণ নিয়ে প্রায়ই টক্কর চলে দেশের টপ টেলিকম সংস্থাগুলির মধ্যে। তবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এখনও গ্রাহকদের ভরসা ধরে রাখতে সক্ষম হয়েছে। কারণ অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় বিএসএনএল তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করে থাকে গ্রাহকদের।
স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদী, সব রকমের রিচার্জ প্ল্যানই উপলব্ধ রয়েছে বিএসএনএল এর। অনেক কম দামেই এই রিচার্জ প্ল্যান গুলি নিতে পারবেন গ্রাহকরা। এবার বিএসএনএল এর তরফে আনা হল এমন একটি রিচার্জ প্ল্যান যা বড় টক্কর দেবে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে। কী কী সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যান টিতে?
জানিয়ে রাখি, বিএসএনএল এর এই প্ল্যানটি ৩৯৭ টাকার। এটি একটি STV প্ল্যান যা মোট ১৫০ দিনের ভ্যালিডিটি অফার করে থাকে। এই প্ল্যানে থাকছে ১৫০ দিন পর্যন্ত ইনকামিং কলের ভ্যালিডিটি। আর দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকবে ৩০ দিন পর্যন্ত। পাশাপাশি ৩০ দিন পর্যন্ত প্রতিদিন ২ জিবি ডেটা হিসেবে ৩০ দিনে মোট ৬০ জিবি হাই স্পিড ডেটা পাবেন গ্রাহকরা। সঙ্গে থাকছে প্রতি দিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস।
রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি যতই বাজার কাঁপাক না কেন, বিএসএনএল এর চাহিদা এখনও রয়েছে গ্রাহকদের মধ্যে। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। ডিজিটালাইজেশন এর সঙ্গে সঙ্গে অন্য সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ধামাকাদার সব রিচার্জ প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…