ভারতীয় টেলিকম বাজারে মধ্যে যতই নতুন নতুন সংস্থা মাথা তুলে দাঁড়াক না কেন, বিএসএনএল (BSNL) এর গুরুত্ব কমেনি এতটুকুও। বরং ডিজিটালাইজেশন এর সঙ্গে সঙ্গে অন্য সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ধামাকাদার সব রিচার্জ প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। এবার ফের গ্রাহকদের জন্য দুটি ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এসে সকলকে চমকে দিয়েছে বিএসএনএল।
১০৭ টাকার একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে বিএসএনএল এর তরফে। এই টাকায় ৩৫ দিনের মেয়াদে একগুচ্ছ সুবিধা পেয়ে যাবেন এই সংস্থার গ্রাহকরা। এই প্ল্যানে এক মাসেরও বেশি সময় ধরে ভয়েস কলিং এর সঙ্গে সঙ্গে ডেটার সুবিধাও পাওয়া যায়। কম টাকার রিচার্জ প্ল্যান যারা খুঁজতে চান তাদের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকর।
১০৭ টাকার এই রিচার্জ প্ল্যানটি মোট ৩৫ দিনের। এই রিচার্জ প্ল্যানে ৩ জিবি ডেটা পাওয়া যায়। ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও পাওয়া যায় ৪০ কেবিপিএস স্পিড। পাশাপাশি এই প্ল্যানে পাওয়া যায় ২০০ মিনিটের ভয়েস কলিং এর সুবিধাও। সেই সঙ্গে ৩৫ দিন পর্যন্ত বিএসএনএল টিউনস এর সুবিধাও পাওয়া যায় এই রিচার্জ প্ল্যানে।
এছাড়াও বিএসএনএল এর আরেকটি কম দামি প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানটি মাত্র ৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে পাওয়া যায় ২ জিবি ডেটা এবং ৩৫ দিন পর্যন্ত ২০০ মিনিটের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও। বর্তমানে বিএসএনএল এর পক্ষ থেকে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবাও দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই ব্রডব্যান্ড পরিষেবা অনলাইন এবং অফলাইন দুভাবেই নেওয়া সম্ভব। বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন চাইলে সংস্তার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। পাশাপাশি নিকটবর্তী স্থানীয় অফিসে গিয়েও ব্রডব্যান্ড পরিষেবার জন্য আবেদন জানানো যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…