মাত্র ১৬ টাকাতে চলবে ১ মাস, জেনে নিন BSNL এর সস্তার প্ল্যান

এই মুহূর্তে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। তাই ভারতীয় নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল নিয়ে এসেছে একেবারে সস্তা কিছু প্রিপেড প্ল্যান। ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত কিছু সস্তা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। চলুন সেগুলোর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক।

প্রথম প্ল্যান হলো ১৪৭ টাকার যেখানে আপনি পেয়ে যাবেন ৩০ দিনের ভ্যালিডিটি এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। তার সঙ্গেই আপনি পেয়ে যাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা। এছাড়াও, বিনামূল্যে বিএসএনএল কলার টিউন পরিষেবা পাবেন এই অফারের সঙ্গে।

দ্বিতীয় প্ল্যানের মূল্য ২৪৭ টাকা যেখানে আপনাদের জন্য থাকছে ৩০ দিনের ভ্যালিডিটির সঙ্গে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। তার সঙ্গেই আপনারা পেয়ে যাচ্ছেন সর্বমোট ৫০ জিবি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা। এছাড়াও দৈনিক ১০০টি এসএমএস আপনারা করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে বিএসএনএল টিউনস পরিষেবা পাবেন এই প্ল্যান এর সঙ্গে। তবে শুধু এই নয়, ইরোস নাও পরিষেবা আপনাদের জন্য থাকছে এর সাথেই।

তৃতীয় প্লান এর মূল্য ২৯৯ টাকা যেখানে আপনি ৩০ দিনের জন্য পেয়ে যাচ্ছেন প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট। এই ইন্টারনেট ভ্যালিডিটি শেষ হলে ৮০ কেবিপিএস গতির ইন্টারনেট চলবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। তাছাড়া থাকছে দৈনিক ১০০টি করে এসএমএস করার সুবিধা।

তবে এগুলোর মধ্যে সব থেকে সস্তা প্লান হলো ১৬ টাকার রিচার্জ প্ল্যান। তবে এটি কিন্তু শুধুমাত্র সিম চালু রাখার প্ল্যান। আপনাকে কোন একটা বড় রিচার্জ করতে হবে। তার সাথে যদি আপনি এই রিচার্জ করেন তাহলে ৩০ দিনের জন্য প্রতি মিনিটে ফোনের জন্য ২০ পয়সা করে চার্জ করবে বিএসএনএল। যদি আপনার খুব বেশি ফোন করার প্রয়োজন না পড়ে সে ক্ষেত্রে এই প্লান আপনার কাজে লাগবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026