BSNL তার গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে প্রতিদিন। এখানে আমরা আপনাকে BSNL-এর সবচেয়ে সস্তার প্ল্যান সম্পর্কে বলতে চলেছি, যেখানে আপনি সামান্য টাকায় ১২ মাসের মেয়াদ পাবেন। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড তার কম টাকার প্ল্যানে বৈধতার সাথেও আরও অনেক সুবিধা দিচ্ছে। BSNL-এর এই প্ল্যানে আপনার পকেট খালি হবে না এবং আপনার ফোন চলতে থাকবে। আসুন জেনে নেই এই সুবিধাগুলির সম্পর্কে।
আসলে এই সরকারি টেলিকম সংস্থা অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকাল এই কোম্পানি এমন রিচার্জ প্ল্যান আনছে যে তা টেক্কা দিতে পারে Jio বা Airtel কেও। BSNL-এর এই নতুন প্ল্যানের দাম ১৫১৫ টাকা। আপনি একবার যদি রিচার্জ করে নেন, তাহলে এক বছর আর কোনো চিন্তা থাকবে না। ১৫১৫ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এতে কি কি সুবিধা পাবেন আপনি?
১৫১৫ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এতে আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন। যদি আপনার প্ল্যানের ডেটা শেষ হয়ে যায়, তাহলে ইন্টারনেট ৮০ Kbps গতিতে চলতে থাকবে। এছাড়াও এক বছরের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিং। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন পাবেন ১০০ টি এসএমএস। তাই এই অফার একদম মিস করবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…