বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। সম্প্রতি জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য চার্জ বসালে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা। এবং এর ফলে কিছুটা হলেও জিওর গ্রাহক সংখ্যা কমবে বলে আশাবাদী অন্যান্য সংস্থা। আর এরই মাঝে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে BSNL।
সম্প্রতিকালে জিওকে টেক্কা দেওয়ার জন্যে BSNL ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করে। কিন্তু এবার জিও, এয়ারটেল ও ভোডাফোন এই সমস্ত নেটওয়ার্ককে টেক্কা দেওয়ার জন্য নয়া সিদ্ধান্ত নিলো BSNL। এতদিন পর্যন্ত ৩ জি পরিষেবা দিচ্ছিল বিএসএনএল। কিন্তু এবারে গোটা দেশ জুড়ে ৪ জি নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নেয় তারা।
৪ জি কানেকশন ছাড়াও ভোল্টি পরিষেবা আনার চিন্তা ভাবনা নিয়েছে BSNL। ভোল্টি সার্ভিস সমস্ত সার্কেলে আনার জন্য কাজ শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছে। শাওমি, ভিভো, নোকিয়া, সনি এবং অন্যান্য সংস্থার ৩০ টি ডিভাইসে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…