BSNL-এর বড় চমক, এবার সেট টপ বক্স ছাড়াই ৫০০-র বেশি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন গ্রাহকরা

বিগত কয়েক বছরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে টেলিকমিউনিকেশন জগতে ঘটেছে দারুন উত্থান। জিও, ভোডাফোন, এয়ারটেলের মত কোম্পানি গুলি একের পর এক দুর্দান্ত পরিকল্পনা ঘোষণা করছে তাদের গ্রাহকদের জন্য। যার সুবিধা উপভোগ করছেন দেশের কোটি কোটি মানুষ। তবে এতকিছুর মধ্যেও বিরাট সুখবর নিয়ে এসেছে ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। সম্প্রতি BSNL-এর এক উচ্চপদস্থ কর্মচারী গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে, যা জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও।

বর্তমানে বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানি একাধিক রিচার্জ পরিকল্পনা ঘোষণা করলেও দামের ক্ষেত্রে টক্কর দিচ্ছে একে অন্যকে। ফলে ইচ্ছা থাকলেও অনেকেই সেই সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সুবিধা উপভোগ করতে পারছেন না। আর এই অসুবিধা থেকে সর্বাধিক বঞ্চিত হচ্ছেন দেশের মধ্যবিত্ত শ্রেণী থেকে নিম্নবৃত্ত শ্রেণীর মানুষেরা। তবে এবার ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা BSNL এমন একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে, যার মাধ্যমে খুব কম টাকায় পাঁচ শতাধিক চ্যানেল সেট টপ বক্স ছাড়াই উপভোগ করতে পারবে দেশের কোটি কোটি নাগরিক।

অনেক কম খরচে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে হাত মিলিয়ে BSNL এবার নিয়ে আসলো নতুন IPTV পরিষেবা। যার মাধ্যমে এবার হাতে গোনা কয়েক টাকায় ৫০০-র বেশি টিভি চ্যানেল এবং ১৪টির বেশি ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন গ্রাহকরা। যদিও পুরো বিষয়টা এখনো পরীক্ষণের মধ্যে রয়েছে। স্বল্প পরিসরে এই সুবিধা প্রদান করা শুরু করেছে BSNL। বর্তমানে ৮০০০ এর কিছু বেশি সংখ্যক গ্রাহকদের নিয়ে চন্ডিগড়ে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ভারত সরকারের একমাত্র টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। জানা যাচ্ছে, পরীক্ষণে সফল হলে খুব শীঘ্রই সারা দেশে এই সুবিধা উপলব্ধ করাবে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026