করোনা আবহে বেশিরভাগ মানুষকেই বাড়িতে বসে সারতে হচ্ছে যাবতীয় কাজ। তার ফলে ডেটা এবং ভয়েস কলিং এর ব্যবহার বেড়ে গেছে বহুমাত্রায়। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্লান এনে চলেছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। তেমনভাবেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ‘বাড়ি থেকে কাজ’ প্রকল্পের আওতায় এনেছে ৫৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান।
এই বিষয়ে বিএসএনএল-চেন্নাই এর তরফ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, “বিগত ২৩শে মার্চ,২০২০ থেকে লকডাউন চলাকালীন বাড়ি থেকে কাজ এবং পড়াশোনা চালানো হচ্ছে বিভিন্ন কোম্পানি এবং স্কুলগুলির তরফে। তাদের সুবিধার্থে ৫৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে।” যদিও এই নতুন রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র চেন্নাই সার্কেলেই সীমাবদ্ধ নয়। জানা গিয়েছে, আন্দামান-নিকোবর ও জম্মু-কাশ্মীর ছাড়া এটি সমস্ত সার্কেলেই উপলব্ধ থাকবে।
এই প্ল্যানের আওতায় পাওয়া যাবে-
২৫০ মিনিট লোকাল, এসিটিডি, রোমিং কল(দিল্লী এবং মুম্বাইয়ের এমটিএনএল নেটওয়ার্কসহ) + প্রতিদিন ৫জিবি ডেটা + ১০০ এসএমএস। বৈধতা ৯০ দিন।
অন্যদিকে ভোডাফোন-আইডিয়া সংস্থাও ৫৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান এনেছে। এতে পাওয়া যাবে- প্রতিদিন ১.৫ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড কল + ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন। বৈধতা ৮৪ দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…