ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩৯৫ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং, নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির BSNL

ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য প্রতিদিন নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়। বিএসএনএলের প্ল্যানগুলি সাশ্রয়ী মূল্যের এবং তার সাথেই এই সমস্ত প্ল্যান বিভিন্ন কিছু সুবিধা নিয়ে আসে আপনার জন্য। গ্রাহকরা বিএসএনএলের প্রতিটি প্ল্যানের প্রশংসা করে থাকেন। এই মুহূর্তে bsnl কোম্পানির কাছে এমন কিছু প্ল্যান রয়েছে যা বেশ কিছু বেসরকারি টেলিকম সংস্থাকে কঠিন প্রতিযোগিতা দিতে পারে। আপনি যদি bsnl এর বাজেট রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে একটা ভালো সুযোগ। বিএসএনএল তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান অফার করছে যার বৈধতা একেবারে ৩৯৫ দিন। এই প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত হবে, যারা দীর্ঘ মেয়াদের জন্য একটি প্ল্যান চালাতে চাইছেন। এটি আপনাকে মাসিক রিচার্জের সমস্যা থেকে একটা বড় সমাধান দেবে। আপনাকে প্রতিমাসে বারবার রিচার্জ করতে হবে না। একবার রিচার্জ করলে অনেক দিন পর্যন্ত চলবে আপনার প্ল্যান। চলুন তাহলে বিএসএনএলের এরকম কিছু আকর্ষণীয় প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক।

বিএসএনএল ২৩৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল কোম্পানি ২৩৯৯ টাকার প্ল্যান আপনার কাছে একটা দামি প্ল্যান মনে হতে পারে, তবে এটা কিন্তু আপনাকে চমৎকার কিছু সুবিধা প্রদান করবে যা এত সস্তায় অন্য কোম্পানি দেবে না। এর সাথে আরেকটা বিষয় রয়েছে, বিএসএনএল এখন দেশের অনেক জায়গাতে ৪জি নেটওয়ার্ক পুরোপুরি ভাবে চালু করে দিয়েছে। ফলে আপনি খুব সহজেই বিএসএনএল এর এই প্ল্যান ব্যবহার করে ভারতের বিভিন্ন জায়গাতে ৪জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিএসএনএলের এই প্ল্যান আপনাকে প্রতিদিন ২জিবি করে ইন্টারনেট দেবে। এই প্ল্যানের বৈধতা ৩৯৫ দিনের। অর্থাৎ আপনি যদি দীর্ঘমেয়াদের জন্য একটা রিচার্জ করতে চান, তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো রিচার্জ প্ল্যান হতে পারে। মাসিক রিচার্জের সমস্যা থেকে আপনাকে অব্যাহতি দেবে এই রিচার্জ প্ল্যান। এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি যে কোন নেটওয়ার্কের সীমাহীন কথোপকথন করতে পারবেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাওয়া যায়। এছাড়াও এই প্যান্ট রিচার্জ করলে ৩০ দিনের জন্য আপনি বিনামূল্যে PRBT, EROS ও LOKDHUN এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন

বিএসএনএল ২৯৯৯ টাকার প্ল্যান

আপনি যদি বিএসএনএল কোম্পানির ২ হাজার ৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে আপনার জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় অফার। বিএসএনএল আপনাকে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট দেবে এই প্ল্যান রিচার্জ করলে। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন আপনি। ৩৬৫ দিনের বৈধতা বিশিষ্ট এই প্ল্যান যদি আপনি রিচার্জ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিএসএনএল ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে হবে। মাসিক রিচার্জ প্ল্যানের সমস্যা থেকে যারা মুক্তি পেতে চান, তাদের জন্য এটাও একটা ভালো বিকল্প হতে পারে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026