বিগত কয়েক বছরে টেলিকমিউনিকেশন সেক্টরে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা। 5G ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিয়েছে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি। তবে গত কয়েক মাস আগে একজোটে ভারতের বাজারে অবস্থিত একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম বাড়িয়েছে চোখে পড়ার মতো। কোন কোন সংস্থা তো আবার পুরনো পরিকল্পনার ওপর ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে। যা দুশ্চিন্তার কারণ হয়েছে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের।
তবে ভারত সরকারের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন সংস্থা BSNL কয়েক মাস আগে যুক্ত হয়েছে রতন টাটার স্বনামধন্য কোম্পানির সাথে। আর এরপর একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে এই সরকারি সংস্থাটি। নিজেদের নেটওয়ার্ক পরিষেবা বৃদ্ধি করার পাশাপাশি সম্প্রতি চালু করেছে 4G ইন্টারনেট পরিষেবা। শুধু তাই নয়, অন্যান্য টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়েও অর্ধেক মূল্যে নিজেদের রিচার্জ পরিকল্পনা অফার করছে সংস্থাটি।
তবে ভারত সরকারের এই প্রতিষ্ঠানটি এবার সাধারণ গ্রাহকদের জন্য এমন একটি অফার ঘোষণা করেছে, যা জানার পর অবাক হবেন আপনিও। 5G ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পথে থাকা BSNL তার গ্রাহকদের জন্য এবার 200Mbps স্পিড অফার করেছে। আজ্ঞে হ্যাঁ, কোনরকম ঝামেলা ছাড়াই এবার এক রিচার্জে 200Mbps স্পিডে 5000GB ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা। আর এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৯৯৯ টাকা। আপনারা জানলে অবাক হবেন, মাত্র ৯৯৯ টাকা রিচার্জ করলে পুরো এক মাসের জন্য এই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, ইন্টারনেটের কোটা উত্তীর্ণ হলে গ্রাহকরা 10Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…