টেক বার্তা

BSNL ধামাকাদার প্ল্যান, এবার ১০৭ টাকায় চলবে ৩৫ দিন, মিলবে ফ্রি ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা

আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। তবে সরকারি টেলিকম কোম্পানিগুলি এখনও সাধারণ মানুষের কথা ভেবে বাজেট মূল্যে মোবাইল প্ল্যান আনছে। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এর একটি ১০৭ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, যার বৈধতা মাত্র ১ মাসের জন্য নয়। এতে আপনি সুবিধা পাবেন পুরো ৩৫ দিনের জন্য। এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল যাদের একই মোবাইলে ২ টি সিম রয়েছে এবং শুধুমাত্র দ্বিতীয় সিমটি সক্রিয় রাখতে সবচেয়ে সস্তা এবং দীর্ঘতম মেয়াদের প্ল্যানটি প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে BSNL এর ধামাকাদার প্ল্যান সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

BSNL এর অন্যতম সস্তা প্ল্যান হলো এই ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। এটি একবার রিচার্জ করলে ৩৫ দিন অব্দি বৈধ থাকবে। এতে গ্রাহকরা পাবেন ৩ জিবি ইন্টারনেট ডাটা। তবে ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরও আপনি ৪০ kbps স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন। ইন্টারনেট ডাটার পাশাপাশি এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ২০০ মিনিট ফ্রি ভয়েস কল পাবেন। এছাড়াও এই রিচার্জে বিএসএনএল টিউনস পরিষেবা ৩৫ দিনের জন্য উপলব্ধ থাকবে।

বিএসএনএলের এই নতুন প্ল্যান তাদের জন্য উপযোগী যাদের সেকেন্ডারি নাম্বার চালাতে হবে। এই নম্বরের বৈধতা রাখার জন্য অন্যান্য কোম্পানিতে অপেক্ষা থেকে অনেক বেশি মূল্যের রিচার্জ করতে হয়। তবে বিএসএনএলের এই রিচার্জ প্যাকে একদিকে খরচ যেমন কম হবে তেমন অন্যদিকে পাওয়া যাবে বেশি দিনের প্রয়োজন। তাই সেকেন্ডারি সিম হিসাবে BSNL রাখলে মাত্র ১০৭ টাকা খরচ করে ৩৫ দিনের জন্য বৈধতা পেয়ে যাবেন গ্রাহকরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026