এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা ইতিমধ্যে গ্রাহকদের দ্বারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন।
আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা ভারত সরকার নিগম লিমিটেড (BSNL) আপনাদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা আপনাকে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে চিরকালে মুক্তি দিতে চলেছে। আজ আমরা আপনাদের BSNL-এর বার্ষিক 1515 টাকার প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যেটি গ্রহণ করলে প্রতি মাসে গড়ে মাত্র 126 টাকা খরচ করতে হবে আপনাকে।
সরকারি টেলিকমিউনিকেশন এই সংস্থাটি গ্রাহকদের জন্য সম্প্রতি 1515 টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। দুর্দান্ত এই প্ল্যানে আপনি 365 দিনের বৈধতা পাবেন। পাশাপাশি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং যেকোনো নম্বরে 100 SMS করতে পারবেন। এখানেই শেষ নয়, 1515 টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 2GB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। হাই-স্পিড ইন্টারনেট শেষ হলে আপনি 40kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। উল্লেখ্য, বর্তমানে ভারতে উপলব্ধ টেলিকমিউনিকেশন কোম্পানির বার্ষিক রিচার্জ গুলির মধ্যে BSNL দিচ্ছে সবচেয়ে সস্তার পরিকল্পনা।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…