বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। তাই ভারতীয় নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল নিয়ে এসেছে একেবারে সস্তা কিছু প্রিপেড প্ল্যান। এই সমস্ত প্ল্যান এককথায় টেক্কা দেবে জিও বা এয়ারটেল কোম্পানির প্ল্যানগুলিকে।
BSNL কোম্পানির এই নতুন প্ল্যান ব্যাপক সস্তার। এই প্ল্যান রিচার্জ করে নিলে বৈধতা পাওয়া যাবে ৩৫ দিনের। তারপর এই প্ল্যান আবার ব্যাপক সস্তার। এতে দীর্ঘ মেয়াদের পাশাপাশি ভয়েস কলিং এবং ডেটার সুবিধাও পাবেন। Jio এবং Airtel-এর ৩০ বা ৩৫ দিনের বৈধতার প্ল্যানের জন্য ব্যবহারকারীদের দ্বিগুণেরও বেশি খরচ করতে হবে। এবার আপনি ভাবছেন এই প্ল্যান কত টাকা দিয়ে কিনতে হবে?
আপনি শুনলে অবাক হবেন যে BSNL কোম্পানির এই প্ল্যান কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা। প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা ৩৫ দিনের সম্পূর্ণ বৈধতা পাবেন এটি রিচার্জ করলে। এই প্ল্যানটি বিশেষত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা BSNL সিম সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করেন। এতে ব্যবহারকারীরা মোট ৩ জিবি ডেটার সুবিধা পাবেন। এছাড়াও, এতে আনলিমিটেড ইনকামিং কলের পাশাপাশি ২০০ মিনিটের আউটগোয়িং কলের সুবিধা রয়েছে। এত কম টাকায় কোনো প্ল্যান দিতে পারে না Jio বা Airtel।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…