টেক বার্তা

BSNL: ৮০ দিনের রিচার্জ প্ল্যান, রোজ ২ জিবি ডেটা, জানুন পুরোটা

এয়ারটেল, জিও এবং Vi-এর সঙ্গে পাল্লা দিতে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করছে BSNL। গত কয়েক মাসে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার ফলে মানুষের নজর বিএসএনএলের দিকে এসেছে। এমন পরিস্থিতিতে বিএসএনএল তার ব্যবহারকারীদের জন্য সেরা রিচার্জ প্ল্যান দিচ্ছে। শীঘ্রই টেলিকম সংস্থা বিএসএনএলের 4 জি এবং 5 জি পরিষেবাও চালু হতে চলেছে। ব্যবহারকারীদের আরও ভাল সংযোগ দেওয়ার জন্য হাজার হাজার নতুন মোবাইল টাওয়ারও স্থাপন করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমার্ধে গোটা ভারতে বিএসএনএল ফোরজি পরিষেবা পেতে শুরু করবেন ইউজাররা।

৮২ দিনের রিচার্জ প্ল্যান

বিএসএনএলের ৮২ দিনের ভ্যালিডিটি প্ল্যানটি একটি খুব সস্তা প্ল্যান। মাত্র ৪৮৫ টাকার এই প্ল্যানটি ৮২ দিন সক্রিয় থাকে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধার পাশাপাশি আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এর এই সস্তা রিচার্জ প্ল্যানটি বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সাথে আসে।

কীভাবে করবেন রিচার্জ

বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটি সংস্থার সেলফ কেয়ার অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে প্ল্যানটি কিনতে পারেন। এর জন্য আপনার স্মার্টফোনে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপটি ডাউনলোড করুন এবং মোবাইল নম্বর, ওটিপির মাধ্যমে অ্যাপটিতে লগ ইন করুন। হোম পেজে পকেট ফ্রেন্ডলি প্ল্যান সিলেক্ট করে রিচার্জ করতে পারবেন।

BSNL 5G Network

বিএসএনএল এবং এমটিএনএল শীঘ্রই তাদের ব্যবহারকারীদের দ্বিগুণ সুবিধা দিতে চলেছে। এই দুই সংস্থার জন্য ৫জি টেস্টিং শুরু করেছে সরকার। বিএসএনএল এবং এমটিএনএল-এর 5G পরিষেবা সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া নেটওয়ার্ক সরঞ্জামের মাধ্যমে শুরু করা হবে। টেলিযোগাযোগ বিভাগ ও সি-ডট এই দুই সরকারি টেলিকম সংস্থার 5G পরীক্ষা করছে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026