টেক বার্তা

BSNL-এর এই প্ল্যান দেখে মাথায় হাত Airtel-Jio-র, প্রায় বিনামূল্যে প্রতিদিন 2GB ডেটা পাবেন 45 দিনের জন্য

বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা ইতিমধ্যে গ্রাহকদের দ্বারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক BSNL-এর এই শক্তিশালী রিচার্জ প্ল্যান সম্পর্কে-

সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কর্তৃক একটি বিরাট অফার জারি করা হয়েছে গ্রাহকদের জন্য। সংবাদটি সোশ্যাল মিডিয়ার নজরে পৌঁছাতেই রীতিমতো আফসোস করতে শুরু করেছেন Jio, Airtel-এর গ্রাহকরা। কারণ ভারতের এই একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজের গ্রাহকদের জন্য সময়ের সেরা রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। আর তারপর থেকে মাথায় হাত পড়তে শুরু করেছে অন্যান্য অপারেটরের গ্রাহকদের। আজ্ঞে হ্যাঁ, আপনি যদি বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান তবে BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিগত কয়েক দিনে একাধিক টেলিকমিউনিকেশন সংস্থা নিজেদের মাসিক রিচার্জ পরিকল্পনার দাম ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। যা রাতের ঘুম কেড়ে নিয়েছে মোবাইল ব্যবহারকারীদের। আর এই সমস্যার সমাধানে এবার ৪৫ দিনের বৈধতা সমেত নতুন রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে BSNL। এই পরিকল্পনায় 4G নেটওয়ার্ক কানেকশন সহ ৪৫ দিনের বৈধতা পাবেন গ্রাহকরা। আর এর জন্য গ্রাহকদের মাত্র ২৪৯ টাকা খরচ করতে হবে। যে পরিকল্পনার মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল সহ দৈনিক ২জিবি ডেটা, অর্থাৎ ৪৫ দিনে ৯০জিবি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026