বিগত কয়েক মাস আগে ভারতের বাজারে জিও, এয়ারটেল সহ ভোডাফোনের মত কোম্পানি গুলি নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করেছে এক ঝটকায়। যার ফলে রিচার্জ করতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ছেন দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেকটি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজেদের হাই স্পিড ইন্টারনেট সুবিধা প্রদান করতে গিয়ে রিচার্জ পরিকল্পনার দাম বাড়িয়েছে বলে অনুমান করছেন গ্রাহকরা। তবে যাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন নেই এবং মোবাইল ফোন খুব কম ব্যবহার করে থাকেন, তাদের জন্য ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL এবার দুর্দান্ত রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে।
তবে পরিকল্পনাটি সম্পর্কে বলার পূর্বে আমরা আপনাদের বলি, বিগত কয়েক মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রায় ছয় কোটি মানুষ। যারা বাকি অপারেটর ছেড়ে যোগ দিয়েছে BSNL-এ। যদি আপনি আপনার একটি সিম কার্ড সেকেন্ড অপশন হিসেবে ব্যবহার করতে চান এবং অধিক রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে BSNL-এর এই ধামাকা পরিকল্পনাটি আপনার জন্য উপযুক্ত প্রমাণিত হতে পারে।
সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড নিজেদের সস্তার রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যেখানে গ্রাহকদের মাত্র ৩৯৭ টাকা খরচ করতে হবে। আজ্ঞে হ্যাঁ, এবার মাত্র ৩৯৭ টাকা খরচ করে ১৫০ দিনের জন্য নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন নিজের পছন্দের সিম কার্ড। তবে এই পরিকল্পনায় ৩০ দিনের জন্য ২ জিবি হাই স্পিড ইন্টারনেট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ পাবেন গ্রাহকরা। ৩০ দিন উত্তীর্ণ হলে শুধুমাত্র ভয়েস কলিংয়ের সুবিধা ধীরগতির ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…