খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে বিএসএনএল এর ফাইভ-জি পরিষেবা। সম্প্রতি বিএসএনএল ফাইভজি নিয়ে একটা বড় খবর সামনে এসেছে বলে জানা যাচ্ছে। দিল্লির কাছাকাছি বেশকিছু এলাকায় ১৮৭৬টি ফাইভ-জি টাওয়ার বসাতে চলেছে bsnl। এর জন্য ইতিমধ্যেই একটা টেন্ডার ডেকেছে বিএসএনএল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে বিএসএনএলের 5g পরিষেবা শুরু হবে দিল্লি থেকে।
বিএসএনএল ফাইভজি শুরু হয়ে গেলে বিষয়টা অন্যান্য টেলিকম অপারেটর কোম্পানিগুলোর জন্য খুব একটা সুখকর হবে না বলেই মনে করছেন অনেকে। দিল্লির মাধ্যমে এই ফাইভ জি পরিষেবার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবে বিএসএনএল। এরপরে এই ব্লু প্রিন্ট ধরে বাকি এলাকায় ধীরে ধীরে ফাইভ-জি পরিষেবা শুরু করবে বিএসএনএল কর্তৃপক্ষ। বলাই বাহুল্য, bsnl ৫জি পরিষেবার দাম, অন্যান্য টেলিকম অপারেটরদের ফাইভ-জি থেকে অনেক সস্তা হবে।
জানা যাচ্ছে আগামী বছর মকর সংক্রান্তিতে এই পরিষেবা চালু করবে বিএসএনএল। এই পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যেই টাটার সাথে হাত মিলিয়েছে বিএসএনএল। ইতিমধ্যেই এর জন্য টাটার সঙ্গে ১৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বিএসএনএল। এই পরিষেবা প্রথম চালু হবে দিল্লি চাণক্যপুরী এলাকায়। এর পাশাপাশি, দ্বিতীয় ফেজে কাজ শুরু হবে কনট প্লেস এবং মিন্টো রোড এলাকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…