বিনোদন

‘বুয়া’ হবেন বিশ্বসুন্দরী, খুশিতে আনন্দে আত্মহারা অভিনেত্রী সুস্মিতা সেন

বিশ্বসুন্দরী থেকে সফল সিঙ্গেল মাদার! হ্যাঁ ইনি আর কেউ না বঙ্গতনয়া সুস্মিতা সেন। এই মহামারিতে শুধুই যখন খারাপ খবর তখন এই অভিনেত্রীর অন্দরমহলে এল খুশির খবর৷ সুস্মিতা এতদিন দুই মেয়ের মা ছিলেন। এবার অভিনেত্রী হতে চলেছেন পিসি থুরি বুয়া। খুব শীঘ্রই সেন বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। আর তার জন্য এখন থেকেই তিনি দিন গুনতে শুরু করে দিয়েছেন।

মা হতে চলেছেন অভিনেত্রী চারু অসোপা সেন। ইনি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের স্ত্রী। ২৭ বছর আগে যেদিন বিশ্ব সুন্দরীর খেতাব জিতে পুরষ্কারের তাজ উঠেছিল সুস্মিতার মাথায় সেই আনন্দের দিনেই অভিনেত্রীর ভাই রাজীব সেন সকললকে জানালেন। বললেন এখন দুই থেকে তিন হওয়ার পালা। বাবা হতে চলেছেন তিনি। অভিনেত্রী চারু অসোপা সোশ্যাল মিডিয়ায় প্রথমবার তার বেবি বাম্প এর ছবি পোস্ট করেন।

আর এই সুখবর পেয়ে সবথেকে খুশি অভিনেত্রী সুস্মিতা। হবু পিসি সুস্মিতা সেন এই সুখবর পাওয়ার পর থেকে একাধিকবার চারু কে ফোন করেছেন, বার বার ফোনে প্রশ্ন করেছেন চারু এখন কেমন আছেন এমনকি নতুন সদস্যকে নিয়ে দারুণ উত্তেজিত মিস ইউনিভার্স। চারুর মা হওয়ার এই আনন্দের খবরের সাথে চারুর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন চারুর আদুরে বড় ননদ সুস্মিতা। পাশাপাশি সুস্মিতা ‘বুয়া’ হওয়ার আনন্দে আত্মহারা সকলে।

এমনকি চারুর যত্ন নেওয়ার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন। হবু মাকে কি কি সাবধানতা অবলম্বন করতে তার দিকেও নজর হবু পিসির। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী চারু জানিয়েছেন, তাঁর প্রথম সন্তান ডেলিভারি তারিখ সুস্মিতার জন্মদিনের সময়। তিনি চান তাঁদের সন্তান ছেলে মেয়ে যাই হোক সে যেন তাঁর ননদের মতো হোক। দিদি সুস্মিতার মতো ভাল মানুষ হোক এটাই তাঁর চাওয়া।

প্রসঙ্গত, সুস্মিতা সেনের বয়স যখন ২৪ তখন নিজের জীবনে অভিনেত্রী এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় ২১বছর আগে সুস্মিতা সেন দত্তক নিয়েছিলেন বড় মেয়ে রেনেকে। কিছু বছর পর আলিশাকে দত্তক নিয়েছেন। দুই মেয়েকে পড়াশুনা শিখিয়ে আত্মনির্ভরশীল করেছেন। এবার রেনেসাকে মবলিউডে প্রতিষ্ঠিত করাই সুস্মিতার লক্ষ্য হয়ে উঠেছে এখন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026