ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তার শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকেন। প্রায় সারাক্ষণ তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তার সর্বক্ষণ। প্রায় ১৫ বছর ধরে বুদ্ধবাবুর এই সিওপিডির সমস্যা রয়েছে। তবে আজ হঠাৎই সেই সমস্যা বেড়ে গিয়েছে।
আজ অর্থাৎ বুধবার বুদ্ধবাবুর শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৭০ এর কাছাকাছি নেমে যায়। তার শরীরে অবনতি দেখে চিকিৎসকরা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। তারপর দুপুর ১:৫০ নাগাদ তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ফ্লু ক্লিনিকে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কতকগুলি পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বর্তমানে হাসপাতাল সূত্রের খবর, বর্ষিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…