Budget 2024: আর বাকি মাত্র ১০ দিন, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে, বেতন এতো বাড়বে

অবশেষে ৫০০ বছরের অপেক্ষার পর আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রাম লাল্লার। এরপর সকলের নজর যাবে ১ ফেব্রুয়ারির দিকে। আসলে ওইদিন হবে বাজেট পেশ। আর সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত সরকারি কর্মচারীরা। আসলে দীর্ঘদিন ধরেই সমস্ত সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছে। এবারের বাজেটে এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। এই ফ্যাকটার বাড়লে কিন্তু সরকারি কর্মচারীদের বেতনও বেড়ে যাবে।

আসলেই গোটা দেশজুড়ে আগামী এপ্রিল মে মাসে রয়েছে নির্বাচন। আগামী ১ ই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে তা হবে নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট। তাই নির্বাচনী চমক বজায় রাখতে সরকার যে শেষ মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতনে বাম্পার বৃদ্ধি করবে তা নিয়ে আশায় বুক বেঁধেছেন সকলেই।

ফিটমেন্ট ফ্যাক্টর হল মূল বেতন নির্ধারণের জন্য একটি গুণক। বর্তমানে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে মূল বেতনও বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর শেষবার ২০১৬ সালে বাড়ানো হয়েছিল, যখন কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য বৃদ্ধি ন্যূনতম মূল বেতন ২৬,০০০ টাকায় নিয়ে যেতে পারে।

অন্যদিকে মহার্ঘ ভাতাও হল মূল বেতনের একটি অংশ। বর্তমানে, মহার্ঘ ভাতা মূল বেতনের ৪৬ শতাংশের সমান। যদি মূল বেতন বাড়ে, তাহলে মহার্ঘ ভাতাও বাড়বে। যদি মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকায় বাড়ে, তাহলে মহার্ঘ ভাতাও ১২,৪৬০ টাকা থেকে ১২,০৫৬ টাকায় বাড়বে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026