ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Budget 2024: সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে বড় ঘোষণা, আনন্দে লাফিয়ে উঠবেন

এবারে সরকারি কর্মচারীদের উপার্জিত ছুটি বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই কর্মীদের উপার্জিত ছুটি ২৪০ দিন থেকে ৩০০ দিনে উন্নীত হতে পারে বলে জানা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই পেশ হবে এই বছরের কেন্দ্রীয় বাজেট। অন্তর্বর্তী বাজেট হলেও এই বাজেটেই কেন্দ্রীয় কর্মচারীদের ছুটি বৃদ্ধি করার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শ্রম কোডের বিষয়ে বিভিন্ন পরিবর্তন থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন শিল্পক্ষেত্রে মধ্যে কাজের সময়, বার্ষিক ছুটি, পেনশন প্রভিডেন্ট ফান্ড বাড়িতে বেতন নেওয়া এবং অবসর গ্রহণের মত বেশ কিছু বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সরকার। অর্থ মন্ত্রকের বিশেষ বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি, এই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপার্জিত ছুটি ৩০০ দিন করার দাবি জানানো হয়। অর্থাৎ এবারে এই বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবারে নিজেদের অর্জিত ছুটির সীমা ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করতে দাবি জানিয়েছেন। শ্রম সংস্কার সম্পর্কিত নতুন আইন ২০২০ সালের সেপ্টেম্বরে পাস হয়েছিল। কিন্তু এই আইন নিয়ে এখনো পর্যন্ত বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে। সরকার যত দ্রুত সম্ভব, এই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এই বাজেটেও এই সম্পর্কে কিছু বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

শ্রম কোড এর নিয়ম অনুযায়ী মূল বেতন কিন্তু মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হওয়া উচিত। এতে বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামো পরিবর্তন হবে। বেসিক বেতন বাড়লে একই সাথে পিএফ এবং গ্র্যাচুইটি বেড়ে যাবে। যদি এই দুটো বেড়ে যায়, তাহলে হাতে বেতন কম আসবে। তবে, শেষ পর্যন্ত লাভ হবে সাধারণ মানুষের।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি ২০২৪ এ ষষ্ঠবারের মতো বাজেট পেশ করতে চলেছেন। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছে নির্মলা সীতারামন। এরপরেই দেশের লোকসভা নির্বাচন হতে চলেছে। ফলে স্বভাবতই কেন্দ্রীয় সরকার তাদের ভোট ব্যাংক এবং বিশেষ করে চাকরিজীবীদের পুঁজি করতে বিশেষ ঘোষণা করতে পারে। সরকার বাজেটের শ্রম আইন আনার বিষয়ে ঘোষণা করতে পারে। দীর্ঘদিন ধরে সারাদেশে শ্রম আইনের বাস্তবায়নের পরিকল্পনা চলছে। কিন্তু রাজ্যগুলির মধ্যে ঐক্যমত্যের অভাবের কারণে এই আইন কার্যকর করতে দেরি হচ্ছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, খুব শীঘ্রই এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে যেহেতু এটা ভোটের আগের বাজেট, এই ধরে নেওয়া যেতে পারে সরকার তার ভোট ব্যাংকের জন্য বিশেষ কোনো ঘোষণা করতেই পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026