নিউজ

ফের পুরনো বাড়ি ভেঙে মৃত্যু, প্রাণ গেলো ১ কিশোরের

কলকাতা : ফের কলকাতার বুকে বাড়ি ভেঙ্গে বিপত্তি, এই ঘটনায় মারা গিয়েছেন ১৭ বছরের বিশাল মণ্ডল। গুরুতর আহত হন বছর ষাটের এক বৃদ্ধও। দুজনের এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অন্যজন ঘটনাস্থলেই মারা যান। কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি ২০০৮ সাল থেকেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল প্রশাসন। জানা গিয়েছে ছয় তলা বাড়িটিতে প্রায় দেড়শোটি অফিস ও দোকান রয়েছে।

গতকাল সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ বাড়ির পিছনে বারান্দার একাংশ ভেঙে পড়ে। আর তখনই আহত হয় ওই যুবক। প্রসঙ্গত, কিছুদিন আগেই বেলেঘাটায় বাড়ি ভেঙ্গে মারা যান এক বৃদ্ধ। শোনা গিয়েছিলো দীর্ঘদিন ধরে কোনো মেরামতি  কাজ করেনি কেউই।

এর আগে এই বাড়িতে যারা থাকতেন, তারাও কোনোরকম উদ্যোগ নিয়ে কাজ না করায় এই বাড়িটির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। শোনা গেছে আদালতে  দীর্ঘদিন ধরে মামলা চলার কারণে কলকাতা কর্পোরেশনও এই বাড়িটিকে ভাঙ্গা বা পুনর্নির্মাণের  কাজ করতে পারেনি। আর এইভাবে দিনের পর দিন ভাঙ্গা বাড়ি ফেলে রাখার কারণেই অকালে প্রাণ হারান ওই বৃদ্ধা।

ইতিমধ্যেই ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। ভেঙে পড়া অংশ সাফাইয়ের কাজ চলছে। শহরের বিভিন্ন প্রান্তে এখনো এমন অনেক বিপজ্জনক বাড়িই রয়েছে। কিন্তু প্রতি বছর বর্ষাকাল এলে বাড়ির দেয়াল নরম হয়ে যাওয়ার কারণে দেওয়াল ভেঙে নানা দুর্ঘটনা ঘটতেই থাকে। এদিনের এই ঘটনায় পুরসভার তরফেও বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলেও, মালিক পক্ষ এই বাড়ির সংস্কার করেনি বলে জানিয়েছেন প্রত্যেক ভাড়াটে ও দোকান মালিকরা। আর এসবের মাঝেই ঘটে গেলো এতো বড় দুর্ঘটনা।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026