নিউজ

ধেয়ে আসছে ‘বুলবুল’, সতর্কতায় আগামীকাল স্কুল ছুটির ঘোষণা রাজ্যের

সম্প্রতি কয়েকমাস আগেই ফনীর আতঙ্ক কাটতে না কাটতেই এবারে রাজ্যবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করলো বুলবুল। প্রবল গতিতে ধেয়ে আসছে বুলবুল বাংলার উপকূলের দিকে। প্রবল ঘূর্নিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে জারি করা হয়েছে কড়া সতর্কতা। ঘূর্নিঝড়ের কারণে আগামীকাল শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর হাওড়া, হুগলি, সুন্দরবন, ঝাড়গ্রাম ও কলকাতা সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ ই নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বুলবুল এর প্রভাব পড়তে চলেছে বাংলার উপকূলে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান যে, বারবার পথ ও বেগ পরিবর্তন করছিলো বুলবুল। তবে গতকাল রাত থেকে বুলবুল এর অভিমুখ সুন্দরবনের দিকে তা পরিষ্কার হয়ে যায়। আগামীকাল রাতে এই রাজ্যের সাগরদ্বীপের উপর হয়ে খেপুপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বুলবুল এবং গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৩৫ কিমি।

আরও পড়ুন : জল্পনা বাড়িয়ে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ

এর ঘূর্নিঝড়ের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজিবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয় এবং আগামী কয়েকদিন পুলিশ ও মৎস্য দফতরকে নদী ও সমুদ্রে করা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপকূলবর্তী সমস্ত বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এছাড়া কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরে একটি কন্ট্রোল রুম খোলা হয় যা ৪৮ ঘন্টা খোলা থাকবে বলে জানানো হয়। শহরবাসীকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে বলে জানান ফিরহাদ হাকিম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026