ভাইরাল & ভিডিও

Viral: বিয়ে বাড়ির অনুষ্ঠানে শিং উঁচিয়ে তেড়ে এলো বিশালাকৃতির ষাঁড়, হুলুস্থুল কাণ্ড অনুষ্ঠানের মাঝেই

দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন নানা রকমের ভিডিও ভাইরাল হতে দেখি। পশু পাখিদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই একটু বেশি ভাইরাল হয়ে থাকে। সকলেই তাদের নানা রকম আচরণ দেখতে বেশ পছন্দ করে থাকেন। সম্প্রতি একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছে একটি ষাঁড়। শুধুমাত্র উপস্থিত হয়েছে বললে ভুল হবে, বরং শিং উচিয়ে সেখানে উপস্থিত মানুষজনের দিকে তেড়ে যাচ্ছে ওই প্রাণীটি। এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়াতে সকলেই অবাক হয়েছেন।

সংশ্লিষ্ট ভিডিয়োটির প্রথমেই বিয়ে বাড়িতে ওই ষাঁড়টিকে বেশ উত্তেজিত অবস্থায় ঢুকে আসতে দেখা যায়। বিবাহ বাসরের যেখানে সুস্বাদু খাবার এবং পানীয়র স্টল ছিল সেখানেই ঘুরছিল ওই ষাঁড়টি। যার ফলে অতিথিদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। বিয়ে বাড়ির লোকজনকেও ভয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যেতে দেখা যায়। এমনকী এক ব্যক্তি বাঁধা দিতে গেলে ষাড়ঁটি রীতিমতো সিং দিয়ে গুঁতোতেও আসে। কোনও ক্রমে মাটিতে পড়ে গিয়ে নিজেকে ষাড়ের হাত থেকে বাঁচান ওই ব্যক্তি। এরপর ধীরে ধীরে ষাঁড়টিকে একটি কাচে ঘেরা স্টলের দিকে যেতে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেন সকলে

সম্প্রতি নরেন্দ্র সিং নামের একজন টুইটার ব্যবহারকারীর প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিওতে আমরা ওই প্রাণীর একেবারে ভয়ঙ্কর রূপ দেখতে পেয়েছি। হয়তো খাবারের জন্যই ওই ষাঁড়টি এরকম ভাবে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছিল। এমনিতে হয়তো সেখানে উপস্থিত কাউকে ক্ষতি করার লক্ষ্যমাত্রা নিয়ে সেখানে পৌঁছায়নি ষাঁড়টি। তবে যাই হোক না কেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে মানুষজনের আকর্ষণ টানতে সক্ষম হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভয়ংকর ভিডিওটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026