ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bullet ৩৫০ এর ঐতিহ্যকে ব্রেক করতে আসছে নতুন Jawa ৩৫০, জানুন সব ফিচার

৩৫০ সিসি মার্কেটে রয়েল এনফিল্ড কোম্পানির বুলেট বাইক সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি। বলতে গেলে এই বাইকের সামনে ভারতের অন্য কোন বাইক টিকতে পারে না এই ৩৫০ সিসি রেঞ্জের। দুর্দান্ত ক্লাসিক ডিজাইন, এবং দারুণ ইঞ্জিন এবং সাপোর্ট এর জন্য এই বাইকটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় বাইক হয়ে উঠেছে এখনকার দিনে। তবে এখনকার দিনে শুধুমাত্র বুলেট নয়, এর পাশাপাশি আরও একটি বাইক ভারতের বাজারে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই বাইকটির নাম হলো JAWA ৩৫০। এই বাইকে আপনারা পেয়ে যাবেন মডার্ন এবং রেট্রো স্টাইলের একটি ব্লেন্ড। ৩৫০ সিসি মার্কেটে এখনকার দিনে সবথেকে জনপ্রিয় বাইক হতে চলেছে যাওয়া কোম্পানির এই বাইকটি। ভারতের বাজারে ক্লাসিক JAWA ৩৫০ কি সরাসরি বুলেটকে টেক্কা দিতে পারবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

JAWA কোম্পানির এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত ক্লাসিক ডিজাইন। এর সাথেই এই বাইকে থাকবে কিছু মর্ডান ডিজাইন এলিমেন্ট। এই বাইকে একটি টিয়ার ড্রপ শেপ ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাইকটিতে পেয়ে যাবেন ক্রোম এক্সেন্ট। তার সাথেই রয়েছে গোল্ড হেড ল্যাম্প এবং নস্টালজিয়াকে আরো একবার নিয়ে আসার জন্য রয়েছে সরু এলইডি টেইল লাইট। এই বাইকের সাইড প্যানেলে কিছু মডার্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে। বুলেট ৩৫০ বাইকে এখনো পর্যন্ত তার ট্রেডিশনাল ফর্ম রয়েছে। এই বাইকটিতে আপনারা এমন কিছু ফিচার দেখতে পাবেন যা সাধারণভাবে অন্যান্য বাইকে দেখা যায় না। একেবারে ভিন্টেজ ডিজাইনের দুটি বাইক আপনার নজর কাড়বে।

ইঞ্জিন এবং টেকনোলজির দিক থেকেও বুলেট ৩৫০ এবং জাভা ৩৫০ প্রায় একই রকম। তবে JAWA ৩৫০ বাইকে এমন কিছু ফিচার রয়েছে যেটা কিন্তু আপনি বুলেটে পাবেন না। অর্থাৎ কিছুটা হলেও ফিচারের দিক থেকে জাভা এগিয়ে রয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, নেভিগেশন বাটন এবং ফুয়েলগজ। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ইউ এস বি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সাইট স্ট্যান্ড সেনসর। তবে বুলেট বাইকে এই সমস্ত ফিচার কিন্তু পাওয়া যায় না। তাই বলতে গেলে ফিচারের দিক থেকে এই বাইক অনেকটা বেশি উন্নত।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২২.৫৭ ps পাওয়ার উৎপন্ন করতে পারে এবং ২৮.৯ nm সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। তবে অন্যান্য মোটরসাইকেল কিন্তু এই বাজেটে এরকম ইঞ্জিন দিতে পারেনা। শহরের মধ্যে চালানোর জন্য এই বাইকটি দুর্দান্ত। অন্যদিকে বুলেট ৩৫০ বাইকের রয়েছে একটি ৩৪৬ সিসি ইঞ্জিন। পরে ইঞ্জিনের দিক থেকে বুলেট এগিয়ে। মাইলেজ jawa ৩৫০ বাইকে আপনারা বেশি পাবেন। মোটামুটি ৩০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন এই বাইকের সাথে। এই বাইকের দাম শুরু হচ্ছে ১.৬৪ লক্ষ টাকা থেকে। ফলে বুলেট ৩৫০ এর তুলনায় অনেকটা সস্তায় আপনি এই বাইক পাচ্ছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026