ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bullet Train: ভারতে তৈরি হবে ২৮০ কিলোমিটার বেগে ছুটে চলা বুলেট ট্রেন, বরাত পেল BEML

দেশের মাটিতে এবার বুলেট ট্রেন তৈরি করার পরিকল্পনা নিল ভারত সরকার। ইতি মধ্যেই এর জন্য একটা টেন্ডার ডাকা হয়েছে বলে খবর। তবে, ভারত আর্থ মোভার্স লিমিটেড ছাড়া আর কেউ এই টেন্ডারের জন্য আসেনি। সেই সূত্রে এবারে ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরি করার বরাত পেয়ে গেল এই। আগামী দু বছরের মধ্যে এই ট্রেন তৈরি হয়ে যাবার কথা। জানা যাচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেন লাইনে এই নতুন ট্রেন চলবে। এই ট্রেনের গতিবেগ সর্বোচ্চ ২৮০ কিমি প্রতি ঘন্টা হতে চলেছে। এই ট্রেন তৈরি করার জন্য যে চুক্তি তৈরি হয়েছে তা হলো ৮৬৭ কোটি টাকার।

চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই নতুন ট্রেন তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড এসেছিল দরপত্র নিয়ে। সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট জানিয়েছে, ভারতে বুলেট ট্রেন তৈরি করার পরিকল্পনা বহুদিন ধরেই চলছে এবং বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার মাধ্যমে এই প্রকল্প চালানো হবে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই ট্রেন তৈরি করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর ২০২৬ সালের আগষ্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে ট্রায়াল রান। এই সূত্রে, BEML জানিয়েছে, তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই নতুন ট্রেন তৈরি করা হবে।

জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই ট্রেন তৈরি করার জন্য জাপানি সংস্থার উপরে ভরসা করেছিল ভারত সরকার। সেই কারণে সেই সময় কিন্তু দেশীয় কোম্পানির সঙ্গে কোন রকম কোন চুক্তি করা হয়নি। কিন্তু এখনো পর্যন্ত শিঙ্কানসেন ই৫ সিরিজের বুলেট ট্রেন তৈরি করে ভারতীয় রেল লাইনের উপরে নিয়ে আসতে পারেনি। এদিকে এই বুলেট ট্রেন তৈরি করার জন্য, ভারত আর্থ মোভার্স যে খরচ করবে তার থেকে অনেক বেশি খরচ করবে ওই জাপানি কোম্পানি। রিপোর্ট অনুযায়ী এই ট্রেনের প্রতিটি বগি তৈরি করার জন্য খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা। অন্যদিকে ওই জাপানি কোম্পানির তরফ থেকে যদি বুলেট ট্রেন তৈরি করা হয় তাহলে প্রতি বগি তৈরি করতে খরচ হবে ৪৬ কোটি টাকা। সেই কারণে ভারত সরকারের খরচ কিছুটা কম হচ্ছে এখানে এবং এই কারণেই ভারতীয় কোম্পানির মাধ্যমে তৈরি করা হবে ভারতের প্রথম বুলেট ট্রেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026