দেশ

Bullet Train: বড় সুখবর পেতে চলেছে রেল! ভারতে কোথা থেকে কোথায় ছুটবে বুলেট ট্রেন? গতি কত হবে? জেনে নিন খুঁটিনাটি

আপনিও যদি প্রায়শই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনাকে খুশি করবে। মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বুলেট ট্রেন ২০২৬ সালে চলাচল শুরু করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের অন্য রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। দিল্লি থেকে আমেদাবাদ রুটে বুলেট ট্রেন পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি গুজরাটের দ্বিতীয় উচ্চগতির রেল প্রকল্পে পরিণত হতে পারে। এই ট্রেন এলিভেটেড করিডোরগুলিতে ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে বলে আশা করা হচ্ছে। ভ্রমণের সময় ১২ ঘন্টা থেকে কমিয়ে মাত্র ৩.৫ ঘন্টা করবে।

প্রস্তাবিত ট্রেনটি হিম্মতনগর, উদয়পুর, ভিলওয়াড়া, চিতোরগড়, আজমের, কিষাণগড়, জয়পুর, রেওয়ারি এবং মানেসর স্টেশন অতিক্রম করতে পারে। আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি জানিয়েছে, উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে একটি করে বুলেট ট্রেন চালানো হবে। আহমেদাবাদ-দিল্লি বুলেট ট্রেনটি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত ছয়টি নতুন উচ্চ-গতির রেল প্রকল্পের অংশ যা দেশে যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্প প্রসারের জন্য প্রণীত হয়েছিল।

প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, আহমেদাবাদ ও দিল্লির মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর দুটি শহরের মধ্যে যাতায়াতের সময় ৯ ঘন্টা পর্যন্ত কমিয়ে দেবে। বর্তমান রেলওয়ে নেটওয়ার্কের পাশাপাশি ট্র্যাকগুলি প্রস্তুত করা হবে। এত বড় প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বেশি সময় লাগে ভূমি অধিগ্রহণে। প্রকাশিত খবর অনুসারে, ট্রেন পরিষেবা সবরমতী স্টেশন থেকে শুরু হতে পারে।

আহমেদাবাদ এবং দিল্লি স্টেশন ছাড়াও পথে নয়টি বড় স্টেশন থাকবে। ট্রেনটির গতিবেগ থাকবে ঘণ্টায় থাকতে পারে ৩৫০ কিলোমিটার। দিল্লি পৌঁছনোর আগে ট্রেনটি গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার নির্বাচিত স্টেশনগুলিতে থামবে। প্রসঙ্গত, ২০২৬ সালের জুলাই মাস থেকে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026