নিউজ

ঘণ্টায় গতি ১০০ কিমি, শক্তি বাড়িয়ে আজই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুরেভি

নয়াদিল্লি: একে তো করোনা পরিস্থিতি, তার জেরেই লকডাউন এবং তারপর একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হচ্ছে গোটা দেশ। প্রথমে আমফান তারপর নিসর্গ, এখনও পর্যন্ত সবশেষে নিভার কার্যত লন্ডভন্ড করে দিয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলকে। আর এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি। শক্তি বাড়িয়ে আজ, বুধবার রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তারপর গতিপথ পরিবর্তন করে ফের শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তখন কন্যাকুমারীর কাছে প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

তবে ঘূর্ণিঝড় গতি পরিবর্তন করার সময় কিছুটা হলেও কমবে তার দাপট। তখন হাওয়ার গতিবেগ কিছুটা কমে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে।ফের অভিমুখ পরিবর্তন করে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ঘূর্ণিঝড়।কিছুটা শক্তি বাড়িয়ে তা তামিলনাডু, কন্যাকুমারীর কাছাকাছি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। তারপর শুক্রবার সকালে ঘূর্ণিঝড় পৌছবে তামিলনাড়ু উপকূলে। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

কিন্তু বুরেভির প্রভাবে কেরালা ও তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা ক্ষতির আশঙ্কা রয়েছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রবল শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় আসলেও এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আজ কলকাতা সহ রাজ্যে তাপমাত্রা সামান্য বাড়লেও চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯৬ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026