অরূপ মাহাত: পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থিত আমেরিকা মহাদেশ। তারই একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এই নদীর অববাহিকায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমাজন। যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০ শতাংশ এখান থেকেই আসে। তবে প্রতিবছরই দাবানলের কারণে এই অরণ্যের একটি বড় অংশ নষ্ট হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর বেড়েছে ক্ষতির পরিমাণ। অরণ্যের আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ স্থানীয় প্রশাসন। ফুটবলের দেশ ব্রাজিলের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে আমাজন বনভূমি। তাই ব্রাজিল সরকারের অপদার্থতাকেই দায়ী করছে আন্তর্জাতিক মহল। তবে চুপ থাকেনি প্রতিবেশী দেশগুলো। কপ্টার থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করার কথা ঘোষণা করেছে বলিভিয়া সরকার।
গত এক সপ্তাহে ৯ হাজার ৫০০ বারের বেশি দাবানলের শিকার হয়েছে বৃহত্তম এই অরণ্য অঞ্চল। সর্বগ্রাসী এই আগুনে ছারখার হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। গত বছরের তুলনায় ৭৭ শতাংশ বেশি পুড়েছে আমাজন। চারিদিকে এই সবুজ ধ্বংসের পরিমাণ যত বাড়ছে ততই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ব আবহাওয়ায়। এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন আবহাওয়াবিদেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…