দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে দেশের কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প আনে। সে নির্বাচনী ইশতেহারে চমক লাগলেও আখেরে এই সমস্ত প্রকল্পের সুবিধা ভোগ করেন সাধারণ মানুষ। বরাবর কেন্দ্র ও রাজ্য সরকার নারী ও বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। সম্প্রতি, মহারাষ্ট্র ও হরিয়ানা সরকার এই দুই শ্রেণীর জন্য বাসের টিকিটের মূল্য হ্রাস করে আরও একটি সুখবর দিয়েছে। বিস্তারিত এই সুবিধা সমন্ধে জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
মহারাষ্ট্রে মহিলা সম্মান যোজনা-র অধীনে মহিলাদের জন্য বাস টিকিটের মূল্য ৫০% কমানো হয়েছে। ৬৫ থেকে ৭৫ বছর বয়সী বয়স্ক নাগরিকদের জন্যও এই সুবিধা প্রযোজ্য। ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রাজ্যে বাস পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। রাজ্য পরিবহন নিগম এই সুবিধা প্রদান করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বাজেট অধিবেশনে এই তথ্য জানিয়েছেন
অন্যদিকে হরিয়ানা রাজ্যে ৬৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য বাসের টিকিটের মূল্য ৫০% কমানো হয়েছে. এই সুবিধা শুধুমাত্র হরিয়ানা রাজ্যের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। টিকিট বুক করার সময় নিবাস প্রমাণপত্র দেখাতে হবে। সরকারের এই নতুন সুবিধা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এছাড়াও দিল্লি ও পাঞ্জাব-এ মহিলাদের জন্য বাসের যাত্রা বিনামূল্যে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ-এ বয়স্ক নাগরিকদের জন্য বাসের টিকিটে ভর্তুকি প্রদান করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…