নিউজ

Bus fare: বাড়ছে না বাস ভাড়া, বদলে বিরাট ঘোষণা রাজ্যের দুই মন্ত্রীর, হাসি ফুটবে আমজনতার মুখে

এখনই কোন মতেই বাড়ছে না বাস ভাড়া। বরং এর পরিবর্তে বিকল্প নীতি গ্রহণ করছে রাজ্য সরকার। সম্প্রতি ইসিএলের সঙ্গে রাজ্য সরকার মৌ স্বাক্ষর করেছে প্রায় ১২০০ টি ইলেকট্রিক বাস নিয়ে। ডিজেলের ধাক্কা সামলে সিএনজি কনভার্ট এবং ইলেকট্রিক বাস চালিয়ে খরচ কমানোর পক্ষে রয়েছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতেও সাধারণ মানুষের উপরে বাস ভাড়া বাড়িয়ে বোঝা চাপানো হবে না।

পাশাপাশি কলকাতা শহর থেকে জেলায় জেলায় চলে এমন বেশ কিছু ডিজেল চালিত প্রায় ১০০০ টি বাসকে একটি কিট বসিয়ে ডিজেল থেকে সিএনজিতে কনভার্ট করে দেওয়া হবে। অথবা ডুয়াল সিস্টেম যুক্ত করা হবে বাসে। সিএনজির দাম ডিজেলের থেকে অনেকটা কম। সেই কারণে যদি বাসে সিএনজি প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে বাসের ভাড়া বাড়ানোর কোন বিশেষ প্রয়োজন নেই। তাই ভাড়া একই রেখে সাশ্রয় বা আয় কিছুটা বাড়তে পারে মালিকদের।

তবে বহু ক্ষেত্রেই যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেসরকারি বাস নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। কোথাও দ্বিগুন আবার কোথাও তিনগুণ ভাড়া নিচ্ছে বেসরকারি বাস। যাত্রীরা অভিযোগ করছেন বেসরকারি বাসের কোথাও ভাড়ার তালিকা বা ফেয়ার চার্ট লাগানো থাকে না। ফলে যাত্রীরা বেশি ভাড়া নিয়ে প্রতিবাদ করলেও তেমন কিছু বলার থাকে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026